এক্সপ্লোর

Madan Mitra : 'ক্ষমতায় তৃণমূল, সরকার তৃণমূলের, তাহলে তৃণমূল মারা যায় কী করে?' পুলিশের ভূমিকায় প্রশ্ন মদনের

TMC : বিরোধীদের দাবি, দল ও সরকারের ভাবমূর্তি রক্ষা করতে পুলিশকে বলির পাঁঠা করার চেষ্টা করছে তৃণমূল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : তাপস রায়ের পর মদন মিত্র (Madan Mitra), পুলিশের ভূমিকায় প্রশ্ন আরও এক তৃণমূল বিধায়কের। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মাঝে হিংসায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৫ জনের। যার মধ্যে রয়েছেন একাধিক তৃণমূল কর্মীও। আর তা নিয়েই প্রশ্ন ছুড়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। 

মদন মিত্রের বিস্ফোরক মন্তব্য 'ক্ষমতায় তৃণমূল, সরকার তৃণমূলের, পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র দফতর তৃণমূলের, তাহলে তৃণমূল মারা যায় কী করে?' যার পরই তাঁর সংযোজন, 'যে শাসকদল হবে, তার হাতেই বন্দুক-গুলি থাকবে। তৃণমূল (TMC) কর্মীর লাশ আমরাই পৌঁছে দিয়েছি' । স্বাভাবিকভাবেই মদন মিত্রর যে মন্তব্যের জেরে অস্বস্তিতে শাসকদল। 

এবারের পঞ্চায়েত ভোটেও বেলাগাম সন্ত্রাস দেখেছে পশ্চিমবঙ্গবাসী। শাসক-বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী তো বটেই। প্রাণ হারিয়েছে সাধারণ মানুষও। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ফল বেরনোর পরও থামেনি হিংসা। আর এসব নিয়েই বিস্ফোরক মন্তব্য় করেছিলেন তাপস রায়। সব কিছুর জন্য পুলিশকে কাঠগড়ায় তুললেন বরানগরের তৃণমূল বিধায়ক বলেছিলেন, 'দুটো জিনিস করতে পারত পুলিশ। আগেভাগে গ্রেফতার করা এবং গোলা, বারুদ, অস্ত্র উদ্ধার করা। এই নিষ্ক্রিয়তা, ব্যর্থতা তো একটা অংশের বটেই।' আগেও পুলিশকে নিশানা করে তিনি বলেছিলেন, 'ইনকম্পিটেন্ট পুলিশ আর মজা দেখা পুলিশ এই দুটো মিলে এই হাল করেছে। নাহলে এটা হত না।' 

এবার পুলিশকে নিশানা করলেন মদন মিত্র। বিরোধীরা অবশ্য় পুলিশ প্রসঙ্গে তৃণমূল বিধায়কদের মন্তব্য়কে আইওয়াশ বলে কটাক্ষ করছে। তাদের দাবি, দল ও সরকারের ভাবমূর্তি রক্ষা করতে পুলিশকে বলির পাঁঠা করার চেষ্টা করছে তৃণমূল। ভোট মিটলেও বিভিন্ন জায়গায় অশান্তি চলছে। আর তার দায় নিয়ে চাপানউতোরও অব্য়াহত।

                                                                                                                                 

আরও পড়ুন- তুঙ্গে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি, জেলাগুলি থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Manas Bhunia:
"সবং থানা এলাকার বাইরে যেতে পারবেন না মানস ভুঁইয়া..", নিয়োগ দুর্নীতি মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?
১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget