এক্সপ্লোর

TMC Shahid Diwas : তুঙ্গে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি, জেলাগুলি থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা

Mamata Banerjee : গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেকের সেন্ট্রাল পার্কের মতো জায়গায় হয়েছে তৃণমূল কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা।

কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : মাঝে আর একদিন। ইতিমধ্যেই উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলি থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তুঙ্গে তৃণমূলের (TMC) ২১ শে জুলাইয়ের প্রস্তুতি। বুধবার মঞ্চের প্রস্তুতি ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার।

আগামী বছর লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগে সদ্য শেষ হওয়া, পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। এই আবহে ২১ শে জুলাই দিনটিকে 'শ্রদ্ধা দিবস' (Sradhha Diwas) হিসাবে পালন করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দূরের জেলাগুলি থেকে ইতিমধ্যেই কলকাতায় (Kolkata) আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

গীতাঞ্জলি স্টেডিয়ামে (Gitanjali Stadium) মালদা এবং মুর্শিদাবাদের তৃণমূলকর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বুধবার দুপুরে ব্যবস্থাপনা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা বলেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে (Central Park) থাকার ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কর্মী-সমর্থকদের। তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় জানিয়েছেন, '২১-এর মঞ্চ হবে আগাম রাজনৈতিক কর্মসূচি ঘোষণার মঞ্চ। আট মাস পরে লোকসভা ভোট। সেটা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন৷'

বিকালে, ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ শে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি দেখতে যান কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner)। কোথায় কত ফোর্স মোতায়েন করা হবে ? ট্রাফিক ব্যবস্থা কীভাবে সামলানো হবে, সেই বিষয়গুলো নিয়ে অফিসারদের সঙ্গে কথা বলেন তিনি। পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি একুশে জুলাইয়ের সভার প্রেক্ষিতে কলকাতা পুলিশ ট্রাফিক অ্যাডভাইসারি জারি করবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার, তৃণমূলের মেগা কার্নিভ্যাল। তার আগে, জোরকদমে চলছে প্রস্তুতি।

প্রতি বছর ২১ জুলাই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। তবে এবার একুশে জুলাই শ্রদ্ধা দিবসও পালন করবে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণাই করেছেন। পঞ্চায়েত নির্বাচনে দলী কর্মীদের মৃত্যুতেই এমন সিদ্ধান্ত। সেই নিয়েও যদিও কটাক্ষ শুনতে হয়েছে তৃণমূলকে। তবে এবারের ২১শে জুলাইয়ের আরও একটি কারণে বাড়তি গুরুত্ব রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ ২০২৪-এর লোকসভা ভোটের আগেই এটাই শেষ ২১ শে জুলাই। জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট তৈরির জন্য় ইতিমধ্য়েই তৎপরতা শুরু হয়েছে। পটনায় বিরোধীদের বৈঠকে ছিলেন মমতা এবং অভিষেক। কিন্তু জাতীয় স্তরে একজোট হলেও, বাংলায় তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেসের দ্বন্দ্ব চরমে। এমন পরিস্থিতিতে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে লোকসভা নির্বাচন নিয়ে মমতা কী বলেন, সেদিকে নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget