এক্সপ্লোর

TMC Shahid Diwas: চব্বিশের মহারণের আগে শেষ ২১ জুলাই, তামিলনাড়ু থেকে হাজির তৃণমূল কর্মীরা

TMC Shahid Diwas: শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে একুশের সমাবাশে যোগ দিচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

কলকাতা: পঞ্চায়েত ভোটে  (Panchayat Poll 2023)  বিপুল জয়ের পরে আজ প্রথম সমাবেশ তৃণমূল কংগ্রেসের। ২৪-এর লোকসভার মহাযুদ্ধের আগে আজই শেষ ২১ জুলাই। সকাল থেকেই কলকাতামুখী জনস্রোত। জেলা থেকে বাসে-ট্রেনে- নৌকায় আসছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে একুশের সমাবেশে যোগ দিচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। 

ভিন রাজ্য থেকে ধর্মতলার পথে: পঞ্চায়েত ভোটে জয়জয়কারের পর একুশের সমাবেশ। লোকসভা ভোটের আগে শেষ ২১ জুলাইয়ের সমাবেশে কী বার্তা দেবেন মমতা অভিষেক? কী হবে তৃণমূলের রণকৌশল? নজর সেদিকেই। সভা শুরুর আগেই কলকাতা জুড়ে তুমুল ভিড়। বাস-ট্রেন-নৌকায় কলকাতামুখী হাজারো তৃণমূল কর্মী-সমর্থক। তামিলনাড়ু থেকে তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যেই পৌঁছেছেন ধর্মতলায় সভাস্থলে। চব্বিশের লোকসভা ভোটের আগে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী? সেদিকেই নজর তাঁদের।

কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, দলে দলে তৃণমূল কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন ধর্মতলায়। এছাড়াও, কলকাতার বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট বেশ কয়েকটি মিছিল ২১ জুলাইয়ের সভাস্থলে যাবে। মূল মঞ্চটি তিন ভাগে ভাগ করা হয়েছে। মঞ্চের প্রথম ভাগে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রী ও আমন্ত্রিতরা। মঞ্চের দ্বিতীয় ভাগে স্বজনহারা পরিবারের সদস্য ও তৃণমূলের সাংসদরা বসবেন। তৃতীয় ভাগে বিধায়ক-সহ অন্যদের বসার জায়গা। অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য বিভিন্ন জায়গায় মোট ১৩টি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। 

২১শে জুলাইয়ের সমাবেশ উপলক্ষে কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা। লালবাজার সূত্রের খবর, রাস্তায় থাকবে অতিরিক্ত ৫ হাজার পুলিশ। ডেপুটি কমিশনার পদমর্যাদার ৩১ জন, যুগ্ম কমিশনার পদমর্যাদার ৮ জন ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার ৮০ জন অফিসার রাস্তায় থাকবেন। ২০টি বহুতলের ছাদ থেকে নজরদারি চালানো হবে। বিপর্যয় মোকাবিলা দফতরের ৪টি দল মোতায়েন রাখা হচ্ছে। প্রস্তুত থাকবে ৬টি ক্যুইক রেসপন্স টিম। এছাড়াও মেট্রোয় বিশেষ নজরদারি চালাবে পুুলিশ। সভাস্থলে ৪৫টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি। প্রস্তুত ১৮টি অ্যাম্বুল্যান্স। থাকবে ৪৮টি হেল্প ডেস্ক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Nail Care Tips: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget