এক্সপ্লোর

TMC On Tripura : 'তৃণমূল কিন্তু গান্ধীবাদ ছেড়ে সুভাষবাদ আঁকড়ে ধরবে', ত্রিপুরায় পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় BJP কে হুঁশিয়ারি

TMC On Tripura : তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক করে দাবি করে, ত্রিপুরায় বিজেপি বিধায়ক সুশান্ত দেব দাঁড়িয়ে থেকে ভাঙচুর করিয়েছেন। আর তাতে প্রশাসন এখনও পদক্ষেপ করেনি। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ত্রিপুরায় তৃণমূল পার্টি অফিসে হামলার প্রতিবাদে প্রতিনিধি দল যাচ্ছে।
  • বিজেপি বিধায়ক সুশান্ত দেবের মদতেই পার্টি অফিসে ভাঙচুর হয়েছে।
  • পশ্চিমবঙ্গে বিজেপির কার্যালয় ভাঙলে প্রশাসন পাশে থাকে।
  • ত্রিপুরায় ফ্যাসিবাদ চলছে, তৃণমূলের অভিযোগ।
  • বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে মিছিল।

পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন বিজেপির সাংসদ-বিধায়ক। প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় পাল্টা তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। বুধবার ত্রিপুরা গিয়েছে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদল। সেই দলে রয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, রাজ্যের বনমন্ত্রী ও ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং তৃণমূল নেতা সুদীপ রাহা। এরই মধ্যে কলকাতায় তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক করে বলল, ত্রিপুরায় বিজেপি বিধায়ক সুশান্ত দেব দাঁড়িয়ে থেকে ভাঙচুর করিয়েছেন। আর তাতে প্রশাসন এখনও পদক্ষেপ করেনি। 

তৃণমূলের সাংবাদিক বৈঠকে মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ত্রিপুরায় বিজেপি যা চালিয়েছে সেটা লুম্পেনরাজ। তাঁর অভিযোগ, বিজেপি বিধায়ক সুশান্ত দেব দাঁড়িয়ে থেকে ভাঙচুর করিয়েছেন তৃণমূলের পার্টি অফিসে । বাঁশ লাঠি নিয়ে আক্রমণ হয়েছে। বিজেপির জেলা সভাপতি দাঁড়িয়ে থেকে এই কাজ করিয়েছেন। অরূপ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির একটা কার্যালয়ে ভাঙচুর হলে, পাশে থাকে রাজ্য প্রশাসন। কিন্তু  দু'গালে চড় মারলে তৃণমূল কংগ্রেস কিন্তু গান্ধীবাদ ছেড়ে সুভাষবাদ আঁকড়ে ধরবে। 

সোমবার নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলা হওয়ার পর মঙ্গলবার তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় য়খন আহত হলে তাঁকে নিয়ে টিটকিরি দেওয়া হয়। সে-কথা মনে করিয়ে দিয়ে মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন,পশ্চিমবঙ্গে কিছু হলে অভিযোগ নেওয়া হয়, ত্রিপুরায় অভিযোগ নেওয়াই হয় না। 

তৃণমূলের অভিযোগ, ত্রিপুরায় চলছে  ফ্যাসিবাদ। স্কোরশিট বাড়াতে চলছে গুন্ডারাজ। অরূপের দাবি, বাংলায় বিজেপি আক্রান্ত হয়েছে, কারণ  কেন্দ্র প্রকল্পের টাকা আটকে রেখেছে। কেন্দ্র টাকা না দেওয়ায় ক্ষুূব্ধ মানুষ। তাই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।   

সোমবার নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে, মঙ্গলবার আগরতলায় ধিক্কার মিছিলের ডাক দেয় বিজেপি। অভিযোগ, মিছিল থেকে বিজেপি কর্মী, সমর্থকরা বাঁশ নিয়ে তৃণমূলের রাজ্য দফতরে ঢোকার চেষ্টা করে। শুরু হয় ভাঙচুর। ঢিল ছোড়ার পাশাপাশি, ছেঁড়া হয় তৃণমূলের ফেস্টুন। এই ঘটনার প্রতিবাদেই এই সাংবাদিক বৈঠক। 

যাঁর বিরুদ্ধে তৃণমূলের এত অভিযোগ, ত্রিপুরার সেই বিজেপি বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য, ত্রিপুরায় নাটক মঞ্চস্থ করতে আসছে তৃণমূলের প্রতিনিধি দল। বলেন, আসবার সময় আহত রক্তাক্ত খগেন মুর্মুর ছবিটা সঙ্গে নিয়ে আসবেন।  

সেরা শিরোনাম

Suvendu Adhikari: তৃণমূলের 'দুর্নীতি' ও বামেদের 'মাওবাদ' প্রসঙ্গ টেনে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী কী ফাঁস করলেন ?
তৃণমূলের 'দুর্নীতি' ও বামেদের 'মাওবাদ' প্রসঙ্গ টেনে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী কী ফাঁস করলেন ?
Seuli Saha: মদনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন শিউলি সাহা, কিন্তু কেন ? কী জানালেন কেশপুরের বিধায়ক ?
মদনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন শিউলি সাহা, কিন্তু কেন ? কী জানালেন কেশপুরের বিধায়ক ?
Delhi CJP Protest: জেলমুক্তির পরই পুলিশের নোটিস, দিল্লির মন্দির মার্গ থানায় হাজিরা দিলেন ৩ CJP নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ড
জেলমুক্তির পরই পুলিশের নোটিস, দিল্লির মন্দির মার্গ থানায় হাজিরা দিলেন ৩ CJP নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ড
News Live: ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল

ভিডিও

Aj Banglay | পুরভোটের আগে তালিকা নিয়ে প্রস্তুতি বৈঠকে বিজেপি | চোরবাগানকাণ্ডে গাফিলতি কোথায়?
Chok Bhanga 6Ta : চোরবাগানকাণ্ডে গ্রেফতার ঘোষক, চাঞ্চল্যকর অভিযোগ খোদ তাঁর স্ত্রীয়ের
Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget