এক্সপ্লোর

Abhishek Banerjee: কুন্তলের চিঠির জন্য অভিষেককে জিজ্ঞাসাবাদ, সারদাকর্তার চিঠি নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নয় কেন, প্রশ্ন তৃণমূলের

Suvendu Adhikari:অভিষেকের নাম নিতে চাপ দেওয়া হচ্ছে বলে আদালতে চিঠি দিয়েছিলেন যুব তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল। সেই নিয়ে সম্প্রতি অভিষেককে জিজ্ঞাসাবাদে অনুমোদন দেয় কলকাতা হাইকোর্ট।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গ্রেফতারির দাবি তুলল তৃণমূল। কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে যদি অভিষেককে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, সে ক্ষেত্রে সারদা কর্তা (Saradha Case) সুদীপ্ত সেনের (Sudipta Sen) চিঠির ভিত্তিতে শুভেন্দুকে কেন ডাকা হচ্ছে না, কেন গ্রেফতার করা হচ্ছে না তাঁকে, প্রশ্ন তুলল জোড়াফুল শিবির।

অভিষেকের নাম নিতে চাপ দেওয়া হচ্ছে বলে আদালতে চিঠি দিয়েছিলেন যুব তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল। সেই নিয়ে সম্প্রতি অভিষেককে জিজ্ঞাসাবাদে অনুমোদন দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তার পরই শুক্রবার অভিষেককে নিজাম প্যালেসে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। সেই মতো শনিবার সকালে CBI দফতরে পৌঁছে যান অভিষেক। 

আর অভিষেকের জিজ্ঞাসাবাদ চলছে যখন, সেই সময় সংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে জেল থেকে সারদাকর্তা সুদীপ্তর চিঠির প্রতিলিপি তুলে ধরেন তিনি, যাতে শুভেন্দু তাঁর থেকে বিপুল টাকা নিয়েছেন বলে দাবি করেন সুদীপ্ত। মামলার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও সেই চিঠির ভিত্তিতে কেন শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না, প্রশ্ন তোলেন কুণাল। 

এ দিন সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, "কোনও অভিযোগ ছিল না। শুধুমাত্র কথার ভেলকিতে কেউ কেউ বললেন, নামের উল্লেখ রয়েছে। সুতরাং তাঁকে ডাকতে হবে। আমাদের প্রশ্ন, কুন্তল ঘোষের চিঠিতে কোনও অভিযোগ নেই। সেই চিঠির ভিত্তিতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ ভাবে ডেকে পাঠানো হয়, তাহলে সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে জেরা এবং গ্রেফতার করা হবে না কেন?"

আরও পড়ুন: West Bengal News Live Updates : নিজাম প্যালেসে অভিষেক, তৈরি ৫ পাতার প্রশ্নমালা

প্রেসিডেন্সি জেল থেকে প্রিজনার্স পিটিশন মারফত আদালতের উদ্দেশে একাধিক চিঠি লেখেন সারদাকর্তা সুদীপ্ত। তাতে কাঁথি পুরসভার কাছ থেকে প্ল্যান স্যাংশনের জন্য ৫০ লক্ষ ড্রাফ্টে এবং ২০ লক্ষ টাকা নগদে দিয়েছিলেন বলে দাব করেন। শুভেন্দু এবং তাঁর লোকজনকেও প্রচুর চাকা দিয়েছিলেন বলে দাবি করেছিলেন সুদীপ্ত। আদালত থেকে তার প্রতিলিপি তুলে এনেছে তৃণমূল। 

এ দিন সাংবাদিক বৈঠকে সেই চিঠির প্রতিলিপিই তুলে ধরেন কুণাল। তাঁর বক্তব্য, "একজন বিচারাধীন বন্দি নিজের বয়ান লিখেছেন। পদ্ধতিগত ভাবে সেটি মামলার অন্তর্ভুক্ত হয়েছে। তিতিবিরক্ত হয়ে সুদীপ্ত লিখেছেন, 'আমি একের পর এক অভিযোগ করে গেলেও, তার তদন্ত হচ্ছে না কেন?' ৫০ লক্ষের ড্রাফ্ট, নগদে ২০ লক্ষ এবং বাকি হিসেবও পর পর চিঠিতে দিয়েছেন। সারদাকর্তা খোদ অভিযোগ করছেন যে, 'আমি এতদিন জেলে রয়েছি। কিন্তু যারা ভুল বুঝিয়ে টাকা নিল আমার কাছ থেকে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না'। কাঁথি নিয়ে যাওয়ার পর্বও বিশদে লিখেছেন সুদীপ্ত।"

 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-কেও নিশানা করেন কুন্তল। বলেন, "ইডি সবার কাছ থেকে টাকা উদ্ধার করে বেড়াচ্ছে, নগদে। অথচ সুদীপ্তর উল্লেখিত টাকা উদ্ধার হচ্ছে না কেন?" সুদীপ্তর সেই চিঠি নিয়ে আগেও কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। নিজাম প্যালেসে অভিষেককে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আরও একবার সেই প্রসঙ্গ তুলে আনল তারা। 

সেরা শিরোনাম

News Live Updates: এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হল, বিজেপি-র দিকে আঙুল
এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হল, বিজেপি-র দিকে আঙুল
Baraipur Case Updates: 'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে
'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে
Baruipur Incident: ‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?
West Bengal Weather: নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?

ভিডিও

Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরের SP অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget