এক্সপ্লোর

Sougata Roy : 'খেলা-মেলায় আর কত টাকা? সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া উপায় থাকবে না' ডিএ মামলায় প্রতিক্রিয়া সৌগত রায়ের

TMC : 'রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ দেওয়া অনেক টাকার ব্যাপার। বিরোধীরা কিছু বোঝেন না, তাই এসব বলছেন।' খোঁচা সৌগত রায়ের

কলকাতা : পুজোর মুখে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে, আগের রায়ই বহাল রাখলেন বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। আদালতের রায় নিয়ে সরকার কোন পথে হাঁটবে এই নিয়ে কুণাল ঘোষ, তাপস রায়ের মতো তৃণমূল নেতারা মাপা প্রতিক্রিয়া দিলেও তাঁর হতাশা উগরে দিয়েছেন সৌগত রায় (Sougata Roy)। তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদের সাফ কথা, 'এর পর রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া কোনও উপায় খোলা থাকবে না।' হাইকোর্টের রায়ের পাশাপাশি বিরোধীদেরও কড়া ভাষায় সমালোচনা করেছেন তিনি।

'হাইকোর্টই সমস্ত জ্ঞানের আধার, এমনটা মনে করি না'

ডিএ মামলা নিয়ে হাইকোর্টে ধাক্কা প্রসঙ্গে সৌগত রায় বলেছেন, 'এই সিদ্ধান্তে খুবই দুঃখিত। রাজ্যের সত্যিই আর্থিক সমস্যা রয়েছে, সেজন্যই তো রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল। ব্যাপারটা এমন মোটেই নয় যে রাজ্য সরকার কর্মচারীদের ডিএ দিতে চায় না।- এর পর আর রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া কোনও পথ খোলা থাকবে না। হাইকোর্ট তাদের মতো রায় দিয়েছে, তবে হাইকোর্টই সমস্ত জ্ঞানের আধার, এমনটা মনে করি না। আর বিরোধীরা যে বলে খেলা-মেলায় টাকা যাচ্ছে, তাতে আর কত টাকা যায়? পুজোয় ২৫০ কোটি মতো অনুদান দেওয়া হয়েছে, আর মেলা-খেলায় তো অল্প টাকায় খরচ। কিন্তু রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ দেওয়া অনেক টাকার ব্যাপার। বিরোধীরা কিছু বোঝেন না, তাই এসব বলছেন।'

'দলের কোনও বক্তব্য এখনই নেই'

সাংসদ সৌগত রায় কড়া ভাষায় আক্রমণ শানালেও হাইকোর্টের রায় নিয়ে সেভাবে কিছু না বলে বরং বিরোধীদের নিশানা শানিয়েছেন কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র বলেছেন, 'গোটা বিষয়টা এই মুহূর্তে প্রশাসনিক ও সরকারি বিষয়। দলের তরফে এই মুহূর্তে কিছু বলছি না। তবে যারা বেশি কথা বলছেন, তারাই তো রাজ্যের টাকা আটকে রেখেছে। বিজেপি বলছে ক্ষমতায় এলে কেন্দ্রের হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেবে, যদিও কেন্দ্রীয় সরকারই বিভিন্ন প্রকল্পে রাজ্যের টাকা আটকে রাখায় রাজ্যের উন্নতি ব্যাহত হচ্ছে।' এদিকে তৃণমূল নেতা তাপস রায় বলেছেন, 'আদালত তাঁদের সিদ্ধান্ত জানিয়েছে। গোটা বিষয়টা বিচারাধীন, রাজ্য সরকার কোন পথে এগোবে, তা ঠিক করবে।'

সুকান্ত-র খোঁচা

ডিএ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'রাজ্য সরকার খেলা-মেলা করবেন ভাল কথা। কোনও আপত্তি নেই।  কিন্তু যাঁরা ডিএ থেকে বঞ্চিত হচ্ছে। বেকার যুবকরা কর্মসংস্থান পাচ্ছেন না। যাঁরা পাচ্ছেন না, তাঁদের ডিএ নিয়ে কেন্দ্রের সঙ্গে ৩০ শতাংশ ফারাক হয়ে গিয়েছে। রাজ্য সরকারকে এটা বিবেচনা করা উচিত। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া উচিত। ডিএ বাড়লে শুধু সরকারি কর্মীদের উপকার হয় তাই নয়। ওই টাকা অর্থনীতিতে ঢোকে, অন্য ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদেরও উপকার হয়। অর্থনীতিবিদেরা তাই বলেন।' সুকান্ত আরও বলেন, 'আমাদের ম্যানিফেস্টোতে তা ঘোষণা করেছিলাম। রাজ্যে বিজেপি সরকার এলে আমরা কেন্দ্রীয় হারেই ডিএ দেব। রাজ্যের সমস্ত সরকারি অশিক্ষক-শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় হারেই ডিএ দেব।'

আরও পড়ুন- রাজ্য সরকারি কর্মীদের বড় জয়, ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget