এক্সপ্লোর

Sudip Banerjee : 'জানিয়েই বাদ', সংসদের স্ট্যান্ডিং কমিটি থেকে বাদ পড়ে বিস্ফোরক সুদীপ

TMC-BJP : সংসদীয় কমিটিগুলি পুনর্গঠিত করে খাদ্য ও উপভোক্তা সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুদীপ চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় বসানো হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে।

আশাবুল হোসেন, কলকাতা : বিধানসভায় পিএসি-র বদলা সংসদের স্ট্যান্ডিং কমিটি। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী 'জানিয়েই' বাদ দিয়েছেন বলে বিস্ফোরক দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সাংসদের দাবি, পিএসসি-র সহ বিধানসভার মোট ৯ টি কমিটির চেয়ারম্যানের পদ বিজেপি নেয়নি বলেই তাঁকে জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে গোটা বিষয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। 

সংসদীয় কমিটিগুলি পুনর্গঠিত করে খাদ্য ও উপভোক্তা সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুদীপ চট্টোপাধ্যায়কে (Sudip Banerjee)। যার জেরে এই মুহূর্তে সংসদের কোনও কমিটিরই চেয়ারম্যান পদ নেই তৃণমূলের। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় বসানো হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee)। যে প্রসঙ্গে মুখ খোলেন তৃণমূল সাংসদ।

'পিএসি-র কথা বলে জানিয়ে বাদ'

সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ থেকে বাদ পড়ে বিস্ফোরক দাবি করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'আমাকে তথা তৃণমূলে যে রাখা হবে না সে ব্যাপারে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আমাদের জানিয়েছিলেন। তৃণমূল পরিচালিত সরকার বিধানসভায় বিজেপিকে কোনও স্থায়ী কমিটিতে স্থান দিচ্ছে না বলেছিলেন। বিশেষ করে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তাই আমরা আপনাদের কোনও কমিটি দেব না।'

সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলকে বঞ্চনা

যে প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, 'গোটা বিষয়টা রাজ্য বিধানসভার স্পিকারকে জানিয়েছিলাম। উনি বললেন সম্পূর্ণ অসত্য তথ্য। ৯ টি স্ট্যান্ডিং কমিটির পদ দেওয়া হয়েছে, আর পিএসি-র চেয়ারম্যান পদে তো বিজেপির নির্বাচিত বিধায়ককেই দায়িত্ব দেওয়া হয়েছিল। স্পিকার মহোদয়ের বক্তব্য তার পরে তিনি কোন দলে থাকছেন, না চলে যাচ্ছেন, সেটা দেখা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে না। পিএসসি-র দায়িত্ব না পেলে কোনও কমিটির দায়িত্ব-ই নেব না জানিয়ে তারা কোনও কমিটিরই দায়িত্ব নিতে অস্বীকার করেছে। এটা তাঁদের ব্যাপার। কিন্তু তৃণমূল তো এরকম কোনও সিদ্ধান্ত নেয়নি। তৃণমূলই একমাত্র দল যাদের লোকসভা, রাজ্যসভা মিলিয়ে ৩৫ জন সাংসদ রয়েছে। দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের থেকে কেড়ে নেওয়া হয়েছে পদ। সংসদীয় কাঠামো যেভাবে চলা উচিত, সেভাবে চলছে না। '

গতকাল বদল প্রসঙ্গে  রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য  বলেছিলেন, 'পশ্চিমবঙ্গের তো একমাত্র বিরোধী দল বিজেপি, কিন্তু পিএসসি চেয়ারম্যানের পদ তো আমাদের নেই। নিজের বিধানসভা ক্ষেত্রে কাজ করতে পারেন না বিজেপি বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতা নিজের বিধানসভা কেন্দ্রে ঠিকমতো কর্মসূচি পালন করতে পারেন না। তবে পিএসি-র সঙ্গে এটার সামঞ্জস্য খোঁজার কোনও মানে নেই। করা যেতে পারে বলেই করা হয়েছে বদল।'

আরও পড়ুন- বিধানসভায় পিএসি-র পাল্টা? সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথা থেকে সুদীপকে সরিয়ে বসানো হল লকেটকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget