এক্সপ্লোর

S24 Parganas: মাসখানেক পেরোতেই ফের রক্তাক্ত ক্যানিং, 'দুষ্কৃতী' হামলায় গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক

TMC Supporter Shot: ১ মাসের মধ্যে ফের রক্তাক্ত ক্যানিং। এবারের ঘটনাস্থল ইটখোলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পিটুয়া মোড়। অভিযোগ, জসিমউদ্দিন মোল্লা এক তৃণমূল সমর্থকের বাইক দাঁড় করিয়ে গুলি চালানো হয়।

শান্তনু নস্কর, ক্যানিং: ১ মাসের মধ্যে ফের রক্তাক্ত ক্যানিং (Canning)। এবারের ঘটনাস্থল ইটখোলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পিটুয়া মোড়। অভিযোগ, জসিমউদ্দিন মোল্লা এক তৃণমূল সমর্থকের (TMC Supporter) বাইক দাঁড় করিয়ে গুলি (Shootout) চালানো হয়। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। জসিমউদ্দিনের কাঁধের কাছে গুলি লেগেছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় (Critical Condition) তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে আনা হচ্ছে। 

যা ঘটেছিল...
শনিবার বাজার থেকে বকরামণি গ্রামে নিজের বাড়ির দিকে যেতে কিছুটা দেরিই হয়েছিল জসিমউদ্দিনের। বাইকে করে ফিরছিলেন তিনি। হঠাতই মাঝরাস্তায়, পিটুয়া মোড়ে তাঁর পথ আটকে দাঁড়ায় একদল দুষ্কৃতী। থামানো হয় বাইক, তার পর সটান গুলি। লুটিয়ে পড়েন তৃণমূল সমর্থক ওই যুবক। গুলির আওয়াজ শুনে তড়িঘড়ি বেরিয়ে আসেন স্থানীয়রা। তাঁদের দেখে চম্পট দেয় দুষ্কৃতীর দল। প্রত্যক্ষদর্শীদের বেশিরভাগের বক্তব্য, রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। অন্ধকারে দুষ্কৃতীদের মুখ ভাল করে দেখতে পাননি তাঁরা। তবে যত টুকু খেয়াল করেছেন তাতে দুটি বিষয় নজরে এসেছে। এক, হামলাকারীদের ভিড়ে সাইফুল ঘরামি নামে এক দুষ্কৃতী ছিল। দুই, প্রত্যেকের মুখই বাধা ছিল। কিন্তু কারা আক্রমণ করল এই যুবককে? এই নিয়ে স্থানীয় বিধায়ক ও আক্রান্তের অবস্থানে কিছুটা ভিন্ন সুর ধরা পড়ে।

কোথায় আলাদা?
ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের দাবি, তাঁদের সমর্থকের উপর হামলা হয়েছে ঠিকই। তবে সম্ভবত নেপথ্যের কারণ রাজনীতি নয়, ব্যক্তিগত শত্রুতা। এদিকে জসিমউদ্দিনের বক্তব্য,ইটখোলা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও উপপ্রধানের অনুগামী হওয়ার জন্য কয়েক দিন ধরেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। স্পষ্ট করে বললে, অঞ্চল সভাপতির আনুগত্য ছাড়তে হুমকি দিচ্ছিল দুষ্কৃতীরা, অভিযোগ আক্রান্তের। সেই কারণেই শনিবারের হামলা, ব্যথায় কাতরাতে কাতরাতেও জানেন তিনি। শ্যুটআউটের খবর ছড়াতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার বিশাল পুলিশবাহিনী। 

কেন বার বার রক্তাক্ত?
গত জুলাইতেই একযোগে তিন তৃণমূল নেতাকে গুলি করে ও গলা কেটে নৃশংসভাবে খুনের ঘটনায় শিরোনামে এসেছিল ক্যানিং। ওই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি, গোপালপুর এলাকার তৃণমূলের বুথ সভাপতি ভূতনাথ প্রামাণিক এবং যুব তৃণমূলের বুথ সভাপতি ঝন্টু হালদারের।  ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা এবং তিনটি গুলির খোলও উদ্ধার হয়। বিষয়টি নিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্যজুড়ে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বলেন,'এই এলাকায় বিরোধী রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। সমাজ বিরোধীরা একত্রিত হয়েছে এবং সম্পূর্ণ ভাবে বিজেপি-র মদতে হয়েছে। স্বপন আমাদের একজন সক্রিয় পঞ্চায়েত সদস্য। দু'জন বুথ সভাপতি। সামনে পঞ্চায়েত নির্বাচন, খুন না করলে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। সেই কারণে পরিকল্পিত ভাবে খুন।' অভিযোগ মানেনি বিরোধী শিবির।
কিন্তু এক মাস কাটতেই দেখা গেল, ফের রক্তাক্ত ক্যানিং। 

আরও পড়ুন:গরুপিছু ২০০০ বিএসএফ, ৫০০ কাস্টমস, তাহলে অনুব্রত কত পেতেন, জানতে চাইছেন গোয়েন্দারা

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget