এক্সপ্লোর

Mamata Banerjee: 'কে কী বলছেন জানার দরকার নেই, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই', দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বার্তা মমতার : সূত্র

TMC Meeting: মাত্র এক সপ্তাহ আগেই, কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, দলের সম্পূর্ণ রাশ এখনও তাঁরই হাতে রয়েছে।

আশাবুল হোসেন, সন্দীপ সরকার, কলকাতা : তিনিই দলের শেষকথা। ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠকে একাধিক বার্তা দিলেন তৃণমূলনেত্রী। অন্যদিকে বিভিন্ন সরকারি হাসপাতালেও রোগী কল্যাণ সমিতির পদে রদবদল করল তৃণমূল। শান্তনু সেন, সুদীপ্ত রায়দের জায়গায় আনা হল অন্যদের।

মাত্র এক সপ্তাহ আগেই, কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, দলের সম্পূর্ণ রাশ এখনও তাঁরই হাতে রয়েছে। আগামী দিনেও থাকবে। দলের শৃঙ্খলারক্ষায় তিনটি স্তরে যে কমিটি তৈরি করে দিয়েছিলেন, তার সব সদস্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্য়ন্ত ঘনিষ্ঠ, একেবারে ঘরের লোক বলে পরিচিত।এই প্রেক্ষাপটেই সোমবার দলীয় বিধায়কদেরও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, দলে এখনও তিনিই শেষ কথা।

এদিন বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী। সূত্রের দাবি, সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কে কী বলছেন, তা জানার দরকার নেই। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই। তিনিই দলের চেয়ারপার্সন। শেষ কথা বলবেন।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূলের যে দু'টি শাখা সংগঠনে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছাপ আছে বলে রাজনৈতিক পর্বেক্ষকরা মনে করেন, সেই ছাত্র ও যুব সংগঠনের কাজে যে তিনি সন্তুষ্ট নন, এদিন সেই বার্তাও দিয়েছেন দলনেত্রী। সূত্রের দাবি, বিধায়কদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ছাত্র-যুব সংগঠন ভালভাবে কাজ করছে না। এই দু'টো সংগঠন আমি নতুন করে সাজিয়ে দেব।

সম্প্রতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে অবিলম্বে উপ মুখ্য়মন্ত্রী করে তাঁর হাতে পুলিশ দফতরের দায়িত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন যে হুমায়ুন কবীর, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তিনিও। সূত্রের খবর, তাঁর সামনেই দলনেত্রী বলেন, আজ যে মন্ত্রী, কাল সে বিধায়ক। অর্থাৎ বুঝিয়ে দেন, কারও জায়গায় নিশ্চিত নয়। তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ কথা।

সূত্রের খবর, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, তিনি যেন অন্য বিধানসভা এলাকার বিষয়ে কথা না বলেন।

যদিও এই প্রসঙ্গে প্রতিক্রিয়া নিতে নারায়ণ গোস্বামীর সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি ফোন ধরেননি।

বিধায়কদের সঙ্গে দলের সমন্বয় বাড়াতে, দলনেত্রীর নির্দেশে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। গ্রুপের অ্যাডমিন মন্ত্রী অরূপ বিশ্বাস ও বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ। বিধায়কদের কোনও বিষয়ে দলকে জানানোর থাকলে, তা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন। প্রয়োজনে অ্যাডমিনরা তা দলনেত্রীর নজরে আনবেন।

কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কেউ দলের শৃঙ্খলা ভাঙলে তাঁকে সর্বাধিক তিনবার শোকজ নোটিস পাঠানো হবে। তাতেও জবাব না দিলে, করা হবে সাসপেন্ড। সূত্রের দাবি, এদিন বিধায়কদেরও সেই কথা মনে করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলের শৃঙ্খলা কঠোরভাবে মানতে হবে। দলের বাইরে কোনও বেফাঁস মন্তব্য করা যাবে না। এমন কোনও কাজও করা যাবে না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। তা করলে সর্বাধিক তিনবার শোকজ করা হবে, উত্তর না দিলে সাসপেন্ড করা হবে।

এদিনের বৈঠকে দলের বিধায়কদের মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, কোনও সমীক্ষক সংস্থা থেকে কেউ যদি ফোন করে গুরুত্বপূর্ণ তথ্য চান, তাহলে সেই তথ্য দেওয়ার দরকার নেই।

অতীতে তৃণমূলের অনেক নেতা আইপ্যাকের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, এদিন নাম না নিয়ে আসলে আইপ্যাক সম্পর্কেই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। 

এরইমধ্য়ে বিভিন্ন সরকার হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতেও সোমবার বড় রদবদল হয়ে গেল। আর জি কর ও কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি থেকে ছেঁটে ফেলা হল, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে। সুদীপ্ত রায়ের বদলে আর জি করে সরকারি প্রতিনিধি অতীন ঘোষ এবং কলকাতা মেডিক্যালে সরকারি প্রতিনিধি করা হল শশী পাঁজাকে। অন্য দিকে শান্তনু সেনের জায়গায় এনআরএস হাসপাতালে সরকারি প্রতিনিধি করা হল মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget