এক্সপ্লোর

Mamata Banerjee: ‘একবার বাড়িতে ED যেতেই ভয়ে BJP-তে যোগদান’, মমতার নিশানায় কি তাপস?

Mamata on Tapas: আন্তর্জাতিক নারী দিবসের আগে বৃহস্পতিবার কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা।

কলকাতা: বরাহনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেও, কিছু কারণে আটকে রয়েছে তার। যদিও তাপস রায়ের BJP-তে যোগ দেওয়ার ক্ষেত্রে, তা বাধা হয়ে দাঁড়ায়নি। তাপসে ধরে রাখতে দলের তরফে তেমন চেষ্টাচরিত্র হয়নি বলে ইতিমধ্যেই অভিযোগ করেছেন কুণাল ঘোষ। আর সেই আবহেই মুখ খুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি তাপসের নাম মুখে আনেননি তিনি। তবে ED-র ভয়ে কেউ কেউ BJP-তে চলে যাচ্ছেন বলে মন্তব্য করলেন। (Mamata Banerjee)

আন্তর্জাতিক নারী দিবসের আগে বৃহস্পতিবার কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। এদিনের মিছিলে তাঁর সঙ্গী হন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পর ধর্মতলায় সভা করেন মমতা। সেখানে তিনি বলেন, "তৃণমূলে থাকলে চোর, আর BJP-তে গেলেই ধুয়েমুখে সাফ, ওয়াশিং মেশিন BJP. কেউ কেউ তো ভয়ে চলে যাচ্ছেন! বাবা ED ধরেছে! একদিন বাড়িতে গিয়েছে, যদি আবার যায়! তাঁকে ফোন করে আবার ED-র লোকেরাই বলে দিচ্ছেন, BJP-তে চলে যাও, সব হয়ে যাবে।"

BJP নেতৃত্বের কথাতেই কেন্দ্রীয় সংস্থাগুলি কাজ করছে বলেও এদিন অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, "আমি তো দেখছিলাম ইউটিউবে, এক অফিসারের বিবৃতি। উনি বলছেন, 'আমরা কী করব? আমাদের বলা হয় বেছে বেছে তৃণমূলকে ধরো'। এ জিনিসবেশি দিন চলতে পারে না। মানুষ চিরকাল বাঁচে না। কিন্তু কর্মকীর্তিটা থেকে যায়।"

আরও পড়ুন: Abhijit Ganguly: তৃণমূলের বিদায়পর্ব শুরু, বাংলায় BJP-কে দরকার, যোগদান করেই বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

মমতার এই মন্তব্যে প্রতিক্রিয়া জানান BJP নেতা রাহুল সিনহা। এবিপি আনন্দে তিনি বলেন, "আসল কথা হল, যেভাবে তৃণমূল থেকে লোকেরা দল ছাড়তে শুরু করেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নার্ভাস হয়ে পড়েছেন। সেই জন্যই এই জাতীয় কথা বলছেন। ভাবছেন, আর কারা যাবেন, আরও কতটা ভাঙবে দল। এখনও আন্দাজ করতে পারছেন না। আশঙ্কায় আশঙ্কিত হয়ে এসব কথা বলছেন। CBI, ED ডাকলেই আমরা নিই না, যাঁদের আদর্শবোধ আছে, তাঁদের দলে নিই আমরা।"

একদিন আগেই BJP-তে যোগ দিয়েছেন তাপস। আর তার পরই সদ্য-প্রাক্তন দলের বিরুদ্ধে সরব হন তিনি। তাপসের কথায়, "অরাজক পরিস্থিতি বাংলায়। শেখ শাহজাহান, শিবু হাজরাদের সরকার চলছে।" এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। দলের সাংসদ শান্তনু সেনের অভিযোগ, তৃণমূলের পিঠে ছুরি মেরেছেন তাপস। ED-র ভয়ে এবং কিছুর লোভে তিনি BJP-তে গিয়ে উঠেছেন। 

সেরা শিরোনাম

Road Color Controversy: রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget