এক্সপ্লোর

Mamata Banerjee: 'প্রকাশ্যে মুখ খুললে ছেঁটে ফেলা হবে', বাদ যাবেন কয়েক জন মুখপাত্রও! দলকে কড়া বার্তা মমতার

TMC News: কোনও প্রশ্ন থাকলে, বাইরে মুখ খোলা যাবে না। প্রকাশ্যে মুখ খুললে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ছেঁটে ফেলা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে, বার্তা মমতার।

আশাবুল হোসেন, কলকাতা: দলের অন্তর্কলহ নিত্য দিন প্রকাশ্যে চলে আসছে। সেই নিয়ে এবার কড়া বার্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০২৪ সালের লোকসভা নির্বাচন সামনে। তার আগে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে সতর্ক করে দিলেন সকলকে। মমতা জানিয়েছেনব, এবার থেকে যা বলার দলের অন্দরেই বলতে হবে। কোনও প্রশ্ন থাকলে, বাইরে মুখ খোলা যাবে না। প্রকাশ্যে মুখ খুললে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ছেঁটে ফেলা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। (Mamata Banerjee)

নবীন-প্রবীণ বিতর্কের আবহে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা সাংগঠনিক বৈঠক ছিল তৃণমূলের। কালীঘাটের সেই বৈঠকেই দলের শৃঙ্খলারক্ষায় কড়া বার্তা দিয়েছেন মমতা। স্পষ্ট জানিয়েছেন, কোনও বিষয়ে, কারও কোনও প্রশ্ন থাকলে, দলে অভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে, দলের অন্দরে সেই নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু কোনও অবস্থাতেই দলের বাইরে এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলা যাবে না। কোনও বিতর্ক বাধানো যাবে না। এতে দলের ভাবমূর্তির ক্ষতি হয়। (TMC News) শৃঙ্খলাই শেষ কথা বলে জানিয়েছেন মমতা। 

এদিন মমতা বৈঠকে জানান, এর পরও যদি কেউ দলবিরোধী কাজ করেন, প্রকাশ্যে মুখ খোলেন, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাঁকে ছেঁটেও ফেলা হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষায় তিনি যে কড়া মনোভাব নিয়ে এগোচ্ছেন, তা-ও এদিন জানিয়ে দেন মমতা। শুধু তাই নয়, দলের রাজ্যস্তরের কয়েক জন মুখপাত্রের ভূমিকায় অসন্তোষের কথাও উঠে এসেছে বৈঠকে। কয়েক জনের ভূমিকায় সন্তুষ্ট নন বলে জানিয়েছেন মমতা।  কয়েক জনকে বাদ দেওয়া হবে বলেও জানিয়েছেন। কাদের নতুন করে নিয়োগ করা হবে, আলোচনার পর এ নিয়ে সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে জানাবেন বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী। 

আরও পড়ুন: Abhishek Banerjee: তাঁকে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বিরূপ মন্তব্য! কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক

বৈঠক থেকে বেরিয়ে এদিন মানস ভুঁইয়ার মুখেও একই কথা শোনা যায়। তিনি বলেন, "বুথ, পাড়া, গ্রাম, শহরের সব নেতাকে ঐক্যবদ্ধ হতে বার্তা দিয়েছেন নেত্রী। আন্দোলনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে বলেছেন। পরিষ্কার জানিয়েছেন, ব্যক্তিগত মতামত থাকতেই পারে। কিন্তু তা দলের অন্দরেই আলোচনা করতে হবে না। দলের বাইরে কথা বলা যাবে না, যাবে না, যাবে না। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলাকে, বাংলার মানুষকে আমরা রক্ষা করব  মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যাযের সেনাপতিত্বে। হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।"

অভিষেককে এদিন নতুন একটি দায়িত্বও দেন মমতা। জানানো হয়, একটি পুস্তিকা প্রকাশ করা হবে দলের তরফে, যাতে সরকার মানুষের জন্য কী কী উন্নয়নমূলক কাজ করছে, তার খতিয়ান থাকবে। এ নিয়ে যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, "মমতা কাকে ছেঁটে ফেলবেন আর কাকে ছাঁটবেন না, সেটা তাঁর দলের অভ্য়ন্তরীণ বিষয়। সংবাদমাধ্যমে এসব আনার অর্থহীন। মানুষের উৎসাহ নেই। আগেই এমন কথা বলেছিলেন। আগে ছেঁটে ফেললে তাঁর দল এবং সরকারের ভাবমূর্তি আজ এমন হতো না।"

সেরা শিরোনাম

Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget