এক্সপ্লোর

Ram Navami 2022: রামনবমী পালনে বিশেষ উদ্যোগ, যৌথ শোভাযাত্রার ডাক তৃণমূলের

TMC to Celebrate Ram Navami: তৃণমূল সূত্রে খবর, শোভাযাত্রা হবে ২টি রুটে। একটি শোভাযাত্রা বিচালি ঘাট থেকে মেঘনা মোড়, গোলঘর হয়ে আর্যসমাজ মোড়ে শেষ হবে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রামনবমীর (Ram Navami) সব শোভাযাত্রাকে এক ছাতার তলায় নিয়ে আসতে উদ্যোগী হল তৃণমূল (TMC)। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এবং জগদ্দলে যৌথ শোভাযাত্রার ডাক দিলেন দলের বিধায়ক। উদ্যোগকে স্বাগত জানালেও গেরুয়া শিবিরের দাবি 9BJP), এবিষয়ে এখনও তাদেরকে কেউ কিছু বলেনি।

রামনবমী পালনে পিছিয়ে নেই তৃণমূল

রবিবার রামনবমী। করোনার সংক্রমণ (COVID-19) নিম্নমুখী হওয়ায় এবছর ধুমধাম করে দিনটি পালন করবে বলে আগেই জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। তবে, পিছিয়ে নেই তৃণমূলও। প্রতিবার উত্তর ২৪ পরগনার জগদ্দল ও ভাটপাড়া এলাকায় আলাদা আলাদা ভাবে একাধিক শোভাযাত্রা বেরোয়। এবার মহাবীর জয়ন্তী উদ্‍যাপন কমিটির ব্যানারে সেই সব শোভাযাত্রাকে এক ছাতার তলায় নিয়ে আসতে উদ্যোগী হল জোড়াফুল শিবির।

এ নিয়ে প্রশ্ন করলে জগদ্দলের তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, "রাম শক্তির প্রতীক, তাঁর জন্মদিনে কোনও রাজনীতি নেই। সবাইকে মিছিলে যোগ দেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি।"

তৃণমূল সূত্রে খবর, শোভাযাত্রা হবে ২টি রুটে। একটি শোভাযাত্রা বিচালি ঘাট থেকে মেঘনা মোড়, গোলঘর হয়ে আর্যসমাজ মোড়ে শেষ হবে। আর একটি শোভাযাত্রা যাবে আর্যসমাজ মোড়, ভাটপাড়া মোড় হয়ে কাঁকিনাড়ার মাদ্রাল পর্যন্ত। 

আরও পড়ুন: সোমবার থেকে খুলছে কলকাতার নামী তিন স্কুল ও তাদের ৬টি ক্যাম্পাস ।Bangla News

ভাটপাড়া এলাকায় তৃণমূলের পাশাপাশি, সাধারণ মানুষকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে ফ্লেক্স দিয়েছে বিজেপি। তৃণমূলের উদ্যোগকে স্বাগত জানিয়ে গেরুয়া শিবিরের দাবি, যৌথ মিছিল নিয়ে তাদেরকে কেউ কিছু জানায়নি।  বিজেপি-র ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্য়োপাধ্য়ায়  বলেন, "খুব ভাল কথা। তবে আমাদের কেউ কিছু জানায়নি।"

ধর্ম নিয়ে তৃণমূল ব্য়বসা করেনা বলে জানান কুণাল

কয়েক দিন আগেই বিশ্ব হিন্দু পরিষদ দাবি করে, গোটা রাজ্যে রামনবমী কর্মসূচি সফল করতে এবার এগিয়ে এসেছেন তৃণমূলের নেতা-বিধায়করা। তার পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সেই সময় বলেন, "রামনবমী পালনে অসুবিধা নেই। কিন্তু এরা রামকে নিয়ে ব্যবসা করে, রাজনীতি করে। যে যার ধর্ম পালন করবে। তা নিয়ে কারও কোনও আপত্তি নেই।"

এই আবহেই জগদ্দলের তৃণমূল বিধায়কের রামনবমী-উদ্যোগ। কয়েক বছর ধরে বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে আলাদা আলাদা শোভাযাত্রা করা হয় ভাটপাড়া-জগদ্দলে। উত্তেজনা থাকে রামনবমী পালন ঘিরে।  এ বার শেষমেশ পরিস্থিতি কী দাঁড়ায় সেটাই দেখার। 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget