এক্সপ্লোর

Municipal Election: পুরভোটের প্রচারে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে তৃণমূল নেতা, উন্নয়ন নিয়ে প্রশ্ন

Bidhannagar: প্রচারে বেরিয়ে স্থানীয়দের নানা অভিযোগ ও প্রশ্নের মুখে পড়তে হয় রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে।

জয়ন্ত পাল, কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনের নিয়ম মেনে কোভিড বিধি মেনেই পুরভোটের প্রচার করার কথা রাজনৈতিক দলগুলির। সোমবার রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এরই মধ্যে প্রচার করলেন। এদিন বিধাননগর পৌরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মোহাম্মদ সিরাজুল হককে সঙ্গে নিয়ে প্রচার সারেন তৃণমূল নেতা। যদিও প্রচারে বেরিয়ে স্থানীয়দের নানা অভিযোগ ও প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে।

হাতিয়াড়ার বড় বাগান এলাকায় প্রচার করতে গিয়ে একপ্রকার বিক্ষোভের সম্মুখীন হন তিনি। স্থানীয়দের অভিযোগ জলযন্ত্রণাই এই এলাকার অন্যতম প্রধান সমস্যা। বৃষ্টি হলে প্রতিটি বাড়িই প্রায় জলের তলায় থাকে। এ সমস্যার সুরাহা হয়নি এখনও। এদিন তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়কে সেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। যদিও নেতার সাফ যুক্তি ওয়ার্ডের দায়িত্ব থাকা বাম নেতা উন্নয়নের কাজ করতে সক্ষম হননি। 

এদিকে, ১৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা বাম জনপ্রতিনিধি মহসীন আহমেদ জানিয়েছেন তিনি বিভিন্ন সময়ে স্থানীয়দের অভাব অভিযোগ নিয়ে পৌরনিগমে জানিয়েছেন। কিন্তু তাঁর বক্তব্যকে মান্যতা দেওয়া হয়নি কখনই, এমনই অভিযোগ করেন বাম নেতা এদিন। সিপিআইএম প্রার্থী বলেন, ভিন্ন এলাকায় জল জমা নিয়ে মানুষের একটা ক্ষোভ রয়েছে। কিন্তু প্রাক্তন সিপিআইএমের কাউন্সিলর এর অভিযোগ তিনি বিরোধী দলের কাউন্সিল হওয়ায় তাকে এলাকার উন্নয়নের কোনও কাজ করতে দেওয়া হয়নি। এলাকার বাসিন্দাদের দাবি, তাপস চট্টোপাধ্যায় এই এলাকার বিধায়ক। তাই তাঁকে এই সমস্যার কথা জানিয়েছেন তারা। 

অন্যদিকে, এদিন বিধাননগর পৌরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী রিঙ্কু রহমানের সমর্থনে প্রচারে আসেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। করোনা বিধি না মেনে প্রচুর মানুষকে সঙ্গে নিয়ে হুডখোলা জিপে করে মিছিল করে প্রচার করেন, এমনই অভিযোগ উঠেছে বাম নেতার বিরুদ্ধে। যদিও সেলিম বলেন, "আমি একাই এসেছি। আমার পিছনে এত লোক চলে আসলে আমি কি করতে পারি।"  

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
Fire News : বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
Kalyan Banerjee : 'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget