এক্সপ্লোর

Sandeshkhali Update: ১ লক্ষ মানুষের জমায়েতের টার্গেট, ৩ মার্চ সন্দেশখালিতে জনসভা করবে তৃণমূল

Rally of TMC: সভার প্রস্তুতি খতিয়ে দেখতে কাল সন্দেশখালি যাচ্ছেন ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, সুজিত বসু-রা।

সন্দেশখালি : সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়া কংগ্রেস, সিপিএম, বিজেপি সেখানে ঢুকতে ব্যর্থ হয়। গতকালই প্রথমে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ও পরে কংগ্রেসের প্রতিনিধিদলকে রামপুরে আটকে দেওয়া হয়। ১৪৪ ধারার কারণ দেখিয়ে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এই আবহে এবার ৩ মার্চ সন্দেশখালিতে জনসভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। উপস্থিত থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, তাপস রায়, নির্মল ঘোষ-রা। ১ লক্ষ মানুষের জমায়েতের টার্গেট নিয়েছে শাসক দল। সভার প্রস্তুতি খতিয়ে দেখতে কাল সন্দেশখালি যাচ্ছেন ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, সুজিত বসু-রা।

সভা প্রসঙ্গে সুজিত বসু বলেন, "যেখানে ১৪৪ ধারা নেই সেখানে যাব। ওখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে, কর্মীদের সঙ্গে কথা বলব। বিরোধীরা বিচ্ছিন্ন। সন্দেশখালিতে নির্বাচনের সময় বিরোধীদের তেমনভাবে গুরুত্ব দেওয়া হয়নি। ওখানে একটা সমস্যা হয়েছে। এটা আমরাও বুঝতে পারছি। মানুষ যখন বলছে। বিরোধীরা এটাকে মেটাতে চাইছে না। আমরা চাইছি মেটাতে। সরকার চাইছে মেটাতে। সরকার চায়, কেউ অন্যায় করে থাকলে স্টেপ নিতে। সেটা নিচ্ছেও।"

সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর বক্তব্য, "৩ তারিখে একটা বড় সভা করে সন্দেশখালি অঞ্চলের মানুষের কাছে আমরা সঠিকটা কী সেটা প্রকাশ করব। আগামীকাল সন্দেশখালি থেকে এক-দেড় হাজার মানুষকে নিয়ে পার্থ ভৌমিক, ব্রাত্য বসু ও সুজিত বসুরা আসবেন। সন্দেশখালির বিপরীত দিকে ন্যাজাট থানা এলাকার শেয়ারাবাজারের কাছে। সেখানে সন্দেশখালির মানুষের কী বক্তব্য আছে, কেন এই ধরনের ঘটনা ঘটছে তা জানার চেষ্টা করা হবে। সভার মতোই হবে। সাধারণ মানুষের কথা শোনা হবে। কর্মীরা থাকবেন।"  

এদিকে এই জনসভার অনুমতি না দেওয়ার আর্জি জানিয়েছে এসএফআই। বারাসাতের ডিএম অফিসে স্মারকলিপি পেশ করে তারা। এ প্রসঙ্গে  এসএফআইয়ের উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক আকাশ কর বলেন, "রাজ্যের এক জন মন্ত্রী ওখানে গিয়ে ঘোষণা করলেন ১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে তাঁরা জনসভা করবেন। কোন রাজনৈতিক দল সেটা এসএফআই বা ছাত্রদের কাছে বিষয় নয়। আমাদের প্রশ্ন হচ্ছে, গতকাল থেকে উচ্চ মাধ্য়মিক শুরু হলে কোন আইনে এটা তিনি করতে পারেন ? কোন আইনে এই সমাবেশের কথা তাঁরা ভাবতে পারেন ? আমার বিশ্বাস, প্রশাসন এই অনুমতি দেবে না।"

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget