এক্সপ্লোর

Udayan Guha: পঞ্চায়েত নির্বাচনে আগে উত্তরবঙ্গে ফের পৃথক রাজ্যের দাবি, বিজেপি-কে হুশিয়ারি উদয়নের

Separate North Bengal: সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার পর ২০২৪ সালে লোকসভা নির্বাচন রয়েছে।  আর তার আগে উত্তরবঙ্গে ফের মাথাচাড়া দিতে শুরু করেছে পৃথক রাজ্যের দাবি।

সনৎ ঝা, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য: বাংলা ভাগের দাবি নিয়ে অবস্থান স্পষ্ট করুক বিজেপি-র (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব! পঞ্চায়েত ভোটের আগে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha)। বিজেপি-র বিরুদ্ধে দ্বিচারিতা করার অভিযোগে সরব শাসকদল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বামেরা আবার দু'পক্ষকেই আক্রমণ করেছে।  

বিজেপি-র বিরুদ্ধে দ্বিচারিতা করার অভিযোগে সরব শাসকদল

বুধবার বিষয়টি নিয়ে সরব হন উদয়ন। তিনি বলেন, "ওরা বাংলায় আলাদা রাজ্য চায় কিনা, ওরা বাংলাকে ভাগ করতে চায় কিনা, পরিষ্কার ভআবে ৪৮ ঘণ্টার মধ্যে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।" (Separate North Bengal)

সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার পর ২০২৪ সালে লোকসভা নির্বাচন রয়েছে।  আর তার আগে উত্তরবঙ্গে ফের মাথাচাড়া দিতে শুরু করেছে পৃথক রাজ্যের দাবি। রবিবারই কোচবিহারে গিয়ে ফের উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।

রবিবার বিষ্ণুপ্রসাদকে বলতে শোনা যায়, "বাংলা ভাগ। আমরা আলাদা রাজ্য চাই। এটা তো আমি বিধানসভার ভিতরেও বলেছি। বাইরেও বলেছি। যত বার জিজ্ঞাসা করবেন, তত বার বলব।"

আরও পড়ুন: Train Cancellation: ভেঙে ফেলা হবে ওভারব্রিজ, ১৪ ঘণ্টা বন্ধ বর্ধমান স্টেশনের একাংশ, বাতিল লোকাল-এক্সপ্রেস ট্রেন

তার পরই এ দিন পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটল তৃণমূল। বুধবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের জেলা তৃণমূল সভাপতিদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন। আর সেখান থেকে বিজেপি-র বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন তিনি।

২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে খালি হাতে ফিরতে হয়েছে তৃণমূলকে। ২০২১-এর বিধানসভা ভোটেও উত্তরবঙ্গে ভাল ফল করেছে বিজেপি। তার পর থেকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সুর চড়াচ্ছেন বিজেপি নেতাদের একাংশ।

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা, মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, কোচবিহারের শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শৰ্মারা একাধিকবার বাংলা ভাগের দাবি তুলেছেন। 

পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন সংগঠনের বাংলা ভাগের দাবি ঘিরে ক্রমশ তেতে উঠছে উত্তরবঙ্গের রাজনীতি

কখনও পৃথক উত্তরবঙ্গ, কখনও পৃথক কোচবিহার, কখনও কামতাপুর। পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন সংগঠনের বাংলা ভাগের দাবি ঘিরে ক্রমশ তেতে উঠছে উত্তরবঙ্গের রাজনীতি। সেই আবহেই এ দিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget