এক্সপ্লোর

TMC : আজ থেকে মেয়ো রোডে ৩২ ঘণ্টা ধর্নায় বসছে মহিলা তৃণমূল কংগ্রেস

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, বুধবার থেকে ৩২ ঘণ্টা ধর্নায় বসছে মহিলা তৃণমূল কংগ্রেস।


আশাবুল হোসেন, সুমন ঘড়াই, শিবাশিস মৌলিক, কলকাতা : পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) মুখে বঞ্চনার অভিযোগে, ফের মোদির  ( Narendra Modi ) সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করছে তৃণমূল ( TMC ) । 
যে ইস্যুকে সামনে রেখে গত ২৯ ও ৩০ মার্চ, রেড রোডে ৩০ ঘণ্টা ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিয়েছিলেন, ' আজ যদি এই জুলুম অত্যাচার না কমে, আর মানুষ যদি অধিকার ফেরত না পায়, তাহলে মনে রাখবেন - চলো দিল্লি চলো। ' 


এবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, বুধবার থেকে ৩২ ঘণ্টা ধর্নায় বসছে মহিলা তৃণমূল কংগ্রেস। মেয়ো রোডে গাঁধীমূর্তির পাদদেশে, সকাল ১০ থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত চলবে ধর্না। তৃণমূল সূত্রে খবর, ১০০ দিনের প্রকল্পে টাকা আটকে রাখার পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির মিথ্যা প্রচারের অভিযোগেও, প্রতিবাদ জানানো হবে।

মঙ্গলবার, দ্বিতীয় বর্ষপূর্তি হল তৃতীয় তৃণমূল সরকারের। এদিন মুখ্যমন্ত্রীও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' দুঃখ আমাদের একটাই, আমরা ভেবেছিলাম ৩৪ বছরের অত্যাচারী সরকার চলে যাওয়ার পরে, কেন্দ্রীয় সরকার থেকে আমরা একটু সহানুভূতি পাব, একটু টাকা পাব, আমাদের ন্যায্য। কিন্তু সহানুভূতি তো আমরা পাইনি, উপরন্ত ১০০ দিনের কাজের জন্য আমাদের মন কাঁদে, তাদের টাকাটা দেয়নি, যেটা বাধ্যতামূলক।' 

আরও পড়ুন :

 কিডনিতে পাথর জমার সমস্যা এড়াতে প্রতিদিনের জীবনে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

পাল্টা মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি  সুকান্ত মজুমদার। তিনি বলেন, আমরা কোনও দুর্নীতি বরদাস্ত করতে পারব না, হিসেব দিন, টাকা নিন...।  জনসংযোগ যাত্রায় এদিনও দক্ষিণ দিনাজপুরে, ১০০ দিনের প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে, ১০০তম 'মন কি বাত' নিয়ে খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পাল্টা জবাব এসেছে বিজেপির দিক থেকেও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ' মোদিজি মন কি বাত নিয়ে ১০০ তম পর্বে অনেক ভাষণ দিয়েছেন, কিন্তু বাংলার মানুষের ১০০ দিনের কাজের টাকা বন্ধ, সেই নিয়ে প্রধানমন্ত্রীর মুখে কোনও একটা শব্দও আপনি শুনতে পারেননি।' 

পাল্টা  সুকান্ত মজুমদার বলেন, ' পশ্চিমবঙ্গে টাকা এনে দেব। ভাইপোকে আমাকে ফোন করে বলতে হবে- আর চুরি করব না। আর ১০০ দিনের টাকা তো তৃণমূলের নেতাদের দোতলা বাড়ির তৈরির জন্য নয়' 

কেউ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব, তো কেউ দাবি করছেন তাঁরা চুরি আটকানোর!! সব মিলিয়ে বাগযুদ্ধ তুঙ্গে।

আরও পড়ুন : 

 

প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget