এক্সপ্লোর

Haroa News: হাড়োয়ায় বিজেপি প্রার্থীর বাড়ি হামলা, অভিযুক্ত তৃণমূল

BJP News: হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাসের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়েছেন তিনি।

সমীরণ পাল, হাড়োয়া: শনিবার হাড়োয়া (Haroa) বিধানসভার উপনির্বাচনে রেকর্ড ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তারপরই রাতের অন্ধকারে সেখানকার বিজেপি (BJP) প্রার্থী বিমল দাসের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। বিমল দাসের বাগানের গাছ কেটে, জমিতে জল দেওয়ার পাম্পসেট ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপি প্রার্থীর। এই বিষয়ে রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন তিনি।

এপ্রসঙ্গে রবিবার হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস জানান, গতকাল রেকর্ড সংখ্যক আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। তারপরই তৃণমূল কংগ্রেসের লোকজন রাতের অন্ধকারে বিমল দাসের বাড়িতে হামলা চালায়। তাঁর বাগানে ঢুকে আম ও সেগুন সহ ২০ থেকে ২৫টি গাছ কেটে দেওয়া হয়। জমিতে চাষের কাজে প্রয়োজনীয় সরঞ্জাম ভেঙে দেওয়ার পাশাপাশি জল দেওয়ার পাম্পসেট ভেঙে দেওয়া হয়। পুলিশ সবকিছু জানা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। ফের হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিমল দাস। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে হাড়োয়ার বিজেপি নেতা-কর্মীদের মধ্যে। তাঁদের ওপরও হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, হাড়োয়ায় বসিরহাটের প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলামকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। শনিবার ভোটের ফল প্রকাশ হওয়া পর দেখা যায় কোচবিহারের সিতাইয়ের পাশাপাশি হাড়োয়াতেও লক্ষাধিক ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। গড়েছে নতুন রেকর্ড। আর সবচেয়ে উল্লেখ্যযোগ্য বিষয় হল, হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইএসএফ-এর প্রার্থী পিয়ারুল ইসলাম। যদিও তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোটের ব্যবধান ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি। মাত্র একটি আসনে লড়াই করে দ্বিতীয় হলেও আইএসএফ প্রার্থীর জামানত জব্দ হয়েছে। আর ফলাফল প্রকাশের পরেই এই উপনির্বাচনকে প্রহসন বলে আক্রমণ করেছে আইএসএফ নেতৃত্ব। এদিকে জুন মাসে হওয়া লোকসভা নির্বাচনে বসিরহাট আসনের অন্তর্গত এই আসনে দ্বিতীয় স্থানে থাকলেও কয়েক মাসের মধ্যেই পিছিয়ে গিয়ে তৃতীয় স্থানে পৌঁছে গেছে বিজেপি। মানে এই কয়েকমাস তাদের প্রতি জনসমর্থন আরও কমেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kakdwip News: ট্রেন লাইনের ধার থেকে উদ্ধার ২ স্কুল ছাত্রীর দেহ, চাঞ্চল্য কাকদ্বীপে

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget