এক্সপ্লোর

TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী

নিজের ভোট ফেরত চেয়ে জেলাশাসক, স্থানীয় বিধায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পূর্ব বর্ধমানের এক তৃণমূল কর্মী।

কমলকৃষ্ণ দে. পূর্ব বর্ধমান : ‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই ভোট দিয়েছিলাম। কিন্তু যে বিধায়ক সেই ভোটে জিতেছেন, তিনি দলবদল করেছেন। তাই নিজের এবং স্ত্রীর দেওয়া ভোট ফেরত চাই।’—এমনই দাবি জানিয়ে জেলাশাসক, বিধায়ক এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিলেন এক তৃণমূল কর্মী। তাঁর এই আবেদন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

পূর্ব বর্ধমানের ২৬৬ নম্বর বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের ঘটনা। ২০২৬ এর বিধানসভা  ভোটে তৃণমূলের ভরাডুবির পর ভেঙে খান-খান হয়েছে তৃণমূল। রাজ্যে তৃণমূলের প্রতীকে  জেতা বিধায়কদের একটা বড় অংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা শিবির গঠন করেছে। এখন প্রতীক কাদের কাছে থাকবে, তাই নিয়েই চলছে দড়িটানাটানি। 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল' দুই পক্ষের বাদানুবাদ, আকচাআকচি থেকে বেনজির পরিস্থিতি তৈরি হয়েছে বিধানসভার অধিবেশনেও। এই আবহে কার্যত বিরক্ত ও আশাহত হয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন এক তৃণমূল কর্মী।  সন্দীপ ভট্টাচার্য নামে এক ব্যক্তির দাবি, তিনি ও তাঁর স্ত্রী তৃণমূলের প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর আস্থা রেখেই ভোট দিয়েছিলেন। কিন্তু নির্বাচিত বিধায়ক দল পরিবর্তন করে অন্য শিবিরে যোগ দেওয়ায় তাঁরা নিজেদের ভোটের ‘প্রতিদান’ ফেরত চাইছেন। সন্দীপের অভিযোগ, তৃণমূলের প্রতীকে নির্বাচিত হওয়ার পর বিধায়ক নিশীথ কুমার মাল্লিক দলনেত্রীর সঙ্গে ‘বেইমানি’ করেছেন। তাঁর দাবি, বিধায়ক দল ও কর্মীদের স্বার্থের কথা না ভেবে অন্য রাজনৈতিক শিবিরের সঙ্গে হাত মিলিয়েছেন। এই কারণেই তিনি নিজের এবং স্ত্রীর দেওয়া ভোট ফেরত চেয়ে আবেদন জানিয়েছেন।

সন্দীপ ভট্টাচার্য জানান, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল করি। তাঁকে দেখেই ভোট দিয়েছিলাম। কিন্তু আমাদের ভোটে জিতে বিধায়ক যদি অন্য শিবিরে চলে যান, তাহলে আমরা সেই ভোট ফেরত চাই।” তিনি জানিয়েছেন, এই বিষয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। পাশাপাশি বিধায়ককে বিষয়টি জানানো হয়েছে এবং ডাকযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন পাঠানো হয়েছে।

 বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অভ্যন্তরে দলবদল নিয়ে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। একাধিক নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই তালিকায় ২৬৬ বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মাল্লিকের নামও রয়েছে। অন্যদিকে, ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস ভোট গণনা নিয়ে শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। পুনর্গণনার দাবি জানিয়ে তিনি আদালতেরও দ্বারস্থ হয়েছেন। এবার এক তৃণমূল কর্মীর ‘ভোট ফেরতের’ আবেদন ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। যদিও আইনগতভাবে কোনও ভোটার নিজের দেওয়া ভোট ফেরত নিতে পারেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Advertisement

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget