এক্সপ্লোর

Kolkata News: ২১ জুলাই TMC-র সভায় যোগ দিতে গিয়েছিলেন কলকাতায়, বাড়ি ফেরা হল না..

TMC worker Dead Body Rescue: ২১ জুলাই গিয়েছিলেন কলকাতায় , রহস্যমৃত্যু তৃণমূল কর্মীর, দেহ উদ্ধার বকখালিতে..

গৌতম মণ্ডল, সনৎ ঝা, দক্ষিণ ২৪ পরগনা: ২১ এর তৃণমূলের জনসভায় যোগ দেওয়ার লক্ষ্যেই কলকাতায় গিয়েছিলেন।  কিন্তু শেষ অবধি বাড়ি আর ফেরা হল না। রবিবার দুপুর নাগাদ বকখালি থেকে তার নিথর দেহ উদ্ধার হয়েছে৷ গোটা ঘটনায় তার সঙ্গে থাকা অন্যান্য তৃণমূল কর্মীদের প্রতি অভিযোগের আঙুল তুলছেন পরিজনরা।

মৃত বাবার নিথর দেহ বাড়ি ফিরিয়ে আনতে কলকাতার দিকে রওনা হয়েছেন মৃত তৃণমূল কর্মী রঞ্জিত মন্ডলের  ছোট ছেলে শুভম মণ্ডল এদিকে,স্বামীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙ্গে পড়েছেন স্ত্রী, পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত রঞ্জিত মণ্ডল পেশায় মেকানিক।তিনি পুরসভার  ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার বাসিন্দা। সেখানে প্রথম পক্ষের স্ত্রী সন্তান থাকেন।

অন্যদিকে,শহীদ কলোনীতেও তার দ্বিতীয় সংসার রয়েছে বলেই খবর।পরিবার সূত্রে খবর,মৃত ওই তৃণমূল কর্মী বছর পাঁচেক আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-র সঙ্গে জড়িয়ে পড়েন। ২০২৩ সালে প্রথমবার ধর্মতলায় আয়োজিত শহিদ দিবসের বিশেষ সভায় যোগ দিয়েছিলেন তিনি।এবারও সেই লক্ষ্যেই ১৯ তারিখ কলকাতা পৌঁছন। তার সঙ্গে জনা দশেক স্থানীয় তৃণমূল কর্মী ছিলেন। রবিবার তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন যাতে দেখা যায় মাঝ সুমুদ্রে একটি বোটে তাঁকে ভাসতে।

পরিবারের তরফে জানা গিয়েছে,বকখালিতে সমুদ্রে তলিয়ে রঞ্জিতের মৃত্যু হয়েছে। ঘটনার খবর জানতে পেরেই রবিবার বিকেল নাগাদ মৃতের ছোট ছেলে কলকাতার দিকে রওনা হন। সোমবার বিকেল নাগাদ রঞ্জিতের নিথর দেহ বাড়ি ফেরার কথা রয়েছে। পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই তার সঙ্গে বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল কর্মীর সঙ্গে বিবাদ চলছিল। তাঁদের অভিযোগ, পুরোনো বিবাদের জেরেই খুন হতে পারেন  মৃত রঞ্জিত মণ্ডল। পরিবারের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।

আরও পড়ুন, ছাত্রমৃত্যুর জন্য দায়ী কে ? বাংলাদেশ থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার পবিত্র সরকারের

 লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনে বিপুল জয়ের পরও, এবারের একুশে জুলাইয়ের সমাবেশে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাষণে বিরোধীদের আক্রমণের চেয়েও, দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সতর্কবার্তাই বেশি করে উঠে এল। গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'যেখানে যেখানে আমরা জিতিনি, সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন। আমি সব পুরসভা, পঞ্চায়েত, সাংসদ, বিধায়ক, সকলকে বলব, এখন থেকে কোনও অভিযোগ, যেন কারও বিরুদ্ধে দল না পায়। যদি কোনও অভিযোগ কারও বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন।' আর, এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget