এক্সপ্লোর

TMC Dharna: বকেয়া আদায়ে আবারও ধর্নার পরিকল্পনা, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক, অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে চিঠি তৃণমূলের

MGNREGA: তৃণমূলের তরফে জানানো হয়েছে, ধর্নায় যোগ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: অনুমোদন মেলেনি প্রথম বার। তবে হাল ছাড়তে নারাজ তৃণমূল। ১০০ দিনের কাজের টাকার (MGNREGA) দাবিতে ধর্নায় বসতে ফের দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দিল তৃণমূল। এবার আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লির যন্তর-মন্তর, কেন্দ্রীয় কৃষি ভবনের বাইরে এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চাওয়া হয়েছে। (TMC Dharna) এবার কি মিলবে অনুমতি, সেদিকে তাকিয়ে দল।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, ধর্নায় যোগ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। (Abhishek Banerjee) এর আগে, ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লি চলোর ডাক দেন অভিষেক। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দানে ধর্নার অনুমতি চাওয়া হয়। সেবার অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ অনুমতি না দেওয়ায় তৈরি হয় রাজনৈতিক বিতর্ক। এই পরিস্থিতিতে এবার দিল্লির তিনটি জায়গায় ধর্নার অনুমতি চাইল তৃণমূল। 

১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ে, আগামী ২ অক্টোবর, গাঁধী জয়ন্তীতে দিল্লিতে ধর্নার কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তার ঘোষণা করেন খোদ অভিষেক। মমতা জানান, তিনিও দিল্লির ধর্নায় যেতে আগ্রহী। সেই মতো ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দানে ধর্নার অনুমতি চেয়ে গত ২৩ অগাস্ট দিল্লি পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল।

আরও পড়ুন: South 24 Pargana: এলাকায় কোনও কাজ না থাকায় ভিনরাজ্যে গিয়েছিলেন, ফের আরও এক পরিযায়ী শ্রমিকের মত্যু

কিন্তু গত ২৮ অগাস্ট দিল্লি পুলিশ জানায়, এখন অনুমতি দেওয়া যাবে না। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ। তারা তৃণমূলের কর্মসূচিতে অনুমতি না দেওয়ায়, বিজেপি-র বিরুদ্ধে সরব হয় বাংলার শাসক দল। দুই তরফ থেকেই উড়ে আসতে শুরু করে বাক্যবাণ। প্রতিবাদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে বলে

এর আগে বাংলায় বিরোধীদের নানা কর্মসূচিতে প্রশাসন অনুমতি না দেওয়ায় বার বার বিতর্ক তৈরি হয়েছে। মিছিল-সভা করার জন্য় একাধিক বিরোধী দলকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে বার বার। দিল্লিতে ধর্না কর্মসূচির ক্ষেত্রে একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তৃণমূলকেও। সেই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হতে সময় লাগেনি। তবে এখনই হাত তুলে নিতে নারাজ তৃণমূল। তাই ধর্নার অনুমতি চেয়ে ফের আবেদন জানাল তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget