এক্সপ্লোর

Bankura News: হাতির হাত থেকে খেতের ফসল বাঁচাতে গজলক্ষ্মীর আরাধনার প্রস্তুতি বাঁকুড়ার রামকানালী গ্রামে

Elephant Attack: বাঁকুড়ার রামকানালী গ্রামের আরাধ্যা দেবী কোজাগরী লক্ষ্মী নন, গজলক্ষ্মী। হাতির হামলা থেকে মাঠের ফসলকে রক্ষা করতেই গজলক্ষ্মীর আরাধনা করেন এখানকার মানুষ।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রাত পোহালেই বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীপুজো (Laxmi Puja)। তবে বাঁকুড়ার (Bankura) রামকানালী গ্রামের আরাধ্যা দেবী কোজাগরী লক্ষ্মী নন, গজলক্ষ্মী (Gajalaxmi)। হাতির (elephant) হামলা থেকে মাঠের ফসলকে (grain) রক্ষা করতেই গজলক্ষ্মীর আরাধনা করেন এখানকার মানুষ।

আরাধনার খুঁটিনাটি...
একেবারে জঙ্গল লাগোয়া গ্রাম এই রামকানালী। হামেশাই সেখানে হাতির দল ঢুকে পড়ে। শুধু ঢুকে পড়া নয়, নির্বিচারে এলাকার ফসলেরও ক্ষতি করে। সেই হাতির হাত থেকে ঘরের লক্ষ্মী অর্থাৎ মাঠের ফসল বাঁচাতেই গ্রামে শুরু হয়েছিল গজলক্ষ্মীর আরাধনা। প্রায় শতাব্দীপ্রাচীন এই পুজো। প্রাচীন রীতি রেওয়াজ ও বিশ্বাসের উপর ভর করে বাঁকুড়ার রামকানালী গ্রামে গজলক্ষীর আরাধনায় মেতে উঠেন গ্রামের মানুষ। রেওয়াজে বাংলার বাকি লক্ষ্মী-আরাধনার থেকে কিছুটা আলাদা হলেও পুজোর ধূমধামের নিরিখে কোনও ফারাক নেই। এখানে মহা সমারোহেই পূজিতা হন দেবী লক্ষ্মী। যদিও কিছু ফারাক  রয়েছেই। 

আলাদা যেখানে...
প্রতিমার দিক থেকেই হোক বা আচার অনুষ্ঠান, আর পাঁচটা লক্ষ্মীপুজোর সঙ্গে রামকানালি গ্রামের মাহিষ্য পরিবারের লক্ষ্মীপুজোর ধরন-ধারন কিছুই মেলে না। এখানে লক্ষ্মীপ্রতিমার অবস্থান হাতির পিঠে। আর এলাকায় মানুষ তাঁর নামকরণ করেছেন গজলক্ষ্মী। হাতির হাত থেকে ফসল বাঁচাতে লক্ষ্মীদেবীর সঙ্গেই হাতির আরাধনা। রামকানালী গ্রামের ৪০টি মাহিষ্য পরিবারের প্রধান পুজো এটি। নির্দিষ্ট করে বললে, পুজোর বয়স ১২৪ পেরিয়ে গিয়েছে। কৃষি প্রধান গ্রামের পাশেই জঙ্গল। জঙ্গলের হাতি গ্রামের কৃষিজমিতে হামেশাই হামলা চালায়। গজরাজদের হাত থেকে শস্য বাঁচিয়ে লক্ষ্মীলাভের আশায় তাই লক্ষ্মী পুজোর পাশাপাশি একই সঙ্গে গজরাজের আরাধনা করেন গ্রামের মানুষ। গ্রামে মন্দিরও রয়েছে। আজও সেখানে পালিত হন দেবী গজলক্ষ্মী। এলাকার মানুষের বিশ্বাস, গজলক্ষ্মীর আরাধনার মধ্যে গজরাজ সন্তুষ্ট হবে। ফলে ফসলের ক্ষতি থেকে রক্ষা পাবেন মাঠের লক্ষী। শস্যগোলা ভরে যাবে, বাড়িতে সমৃদ্ধি আসবে। প্রাচীন রীতি মেনেই কোজাগরী পূর্ণিমায় এখানে গজলক্ষ্মীর আরধনায় মেতে উঠেন গ্রামের আট থেকে আশি। পুজোর স্বাদ নিতে গ্রামে হাজির হয় ভিন গ্রাম ও আত্মীয় কুটুম্বের দল। সব মিলিয়ে উৎসবের মেজাজ। দুর্গাপুজো পেরিয়ে গেলেও এখানে গজলক্ষ্মীর আরাধনা ঘিরে পুজোর আমেজ বজায় থাকে টানটান। 
যার পরতে পরতে ইতিহাস, আর্থ-সামাজিক প্রেক্ষাপট এবং অবশ্যই আনন্দের গল্প মিশে। 

আরও পড়ুন:'সরকারি টাকায় মোচ্ছব, বাবুঘাট বা কলকাতার কোনও ঘাটে হলে কার্নিভাল হত না', আক্রমণ শুভেন্দুর

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget