এক্সপ্লোর

Tollygunge News: টালিগঞ্জে অবশেষে কাটল জট, শুরু হল শ্যুটিং সেট তৈরির কাজ

Kolkata News: অবশেষে কাটল অচলাবস্থা। পরিচালক সৃজিত রায়ের শ্যুটিং সেট তৈরির কাজ শুরু করলেন টেকনিসিয়ানরা।

অতসী মুখোপাধ্যা, কলকাতা : টালিগঞ্জে কাটল অচলাবস্থা। পরিচালক সৃজিত রায়ের সেট তৈরির কাজ ফের শুরু হল। সেটে হাজির টেকনিশিয়ানরা। এই সেট তৈরির কাজ বন্ধ থাকায় তৈরি হয়েছিল জটিলতা। তবে সোমবার সকাল থেকে সিরিয়ালের সেট তৈরির কাজ নতুন করে শুরু হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে পরিচালক সৃজিত রায়ের শ্যুটিং সেট তৈরির কাজ বন্ধ ছিল। তবে শেষ পর্যন্ত অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন, দুই মন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট। শনিবার দিন থেকেই বিভিন্ন শ্যুটিংয়ের যে জটিলতা ছিল তা কেটে গিয়েছিল। তবে রবিবার 'সেকেন্ড সানডে' হওয়ায় বিভিন্ন ধারাবাহিক-সহ পুরো শ্যুটিং ফ্লোরই বন্ধ থাকে। তাই সোমবার থেকেই শ্যুটিং ফ্লোরে কাজ শুরুর কথা ছিল। টেকনিসিয়ানরা শ্যুটিং সেট তৈরির কাজে আসবেন সেকথা জানা গিয়েছিল। সেই মতোই সোমবার থেকে কাজ শুরু হয়ে গিয়েছে। সৃজিত রায়ের আসন্ন ধারাবাহিকের শ্যুটিং ফ্লোরে সেট তৈরির কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছে। দ্রুততার সঙ্গে চলছে কাজ। তবে এতদিন কাজ বন্ধ থাকায় অবশ্য ধারাবাহিকের সম্প্রচার কিছুটা পিছিয়ে গিয়েছে। 

অন্যদিকে জানা গিয়েছে, আগামী ২০ তারিখ দুই মন্ত্রীর সঙ্গে ফের পরিচালকদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আগেই ১৬ দফা দাবি জানিয়েছিলেন পরিচালকরা। তার মধ্যে অন্যতম মূল দাবি ছিল যে, যেখানে ৬০ জন টেকনিসিয়ান লাগছে না, সেখানে কেন কম টেকনিসিয়ান নিয়ে কাজ হবে না? আগামী ২০ ফেব্রুয়ারি এই ১৬ দফা দাবি নিয়েই পরিচালকদের সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকের পরই জানা যাবে পরবর্তীতে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আপাতত চেনা ছন্দে ফিরেছে টালিগঞ্জের স্টুডিওপাড়া। পরিচালক সৃজিত রায়ের আসন্ন যে ধারাবাহিকের শ্যুটিং সেট তৈরির কাজ বন্ধ ছিল বেশ কয়েকদিন ধরে তা দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। কথা মতোই সোমবার সকাল থেকে ফ্লোরে হাজির হয়েছেন টেকনিসিয়ানরা। 

পরিচালক সৃজিত রায়ের ধারাবাহিকের শ্যুটিং সেট তৈরির কাজ আচমকাই বন্ধ করে দেন টেকনিসিয়ানরা। এরপর পরিচালকরাও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন। তবে এ যাত্রায় কয়েকদিনের মধ্যেই সাময়িক ভাবে সমস্যার সমাধান করেছেন দুই মন্ত্রী। এখন আগামী দিনে কী হয় সেটাই দেখার। 

আরও পড়ুন- নারকেলডাঙায় অগ্নিকাণ্ড, শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে দায়ের FIR, রড দিয়ে মাথা ফাটানোর অভিযোগ 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget