এক্সপ্লোর

Ranjit Mallick: ‘মেয়ে ভুলেছি, জামাই ভুলেছি, নাতিকে নিয়েই আছি’, অকপট রঞ্জিত, ‘আমাকে ভুলেই গিয়েছে বাবা’, অভিমান কোয়েলের

Koel Mallick: শহর কলকাতায় সাবেকি পুজো এখনও যে কয়টি টিকে রয়েছে, ভবানীপুরের (Bhowanipore) মল্লিকবাড়ি তার মধ্যে অন্যতম।

আবির দত্ত, কলকাতা: জাঁকজমক এবং থিমের ভিড়ে সাবেকিয়ানার উপর ধুলোর আস্তরণ জমছে একটু একটু করে (Durga Puja 2022)। কিন্তু শহর কলকাতায় সাবেকি পুজো এখনও যে কয়টি টিকে রয়েছে, ভবানীপুরের (Bhowanipore) মল্লিকবাড়ি তার মধ্যে অন্যতম। পাশাপাশি রয়েছে তারকাদর্শনের অমোঘ হাতছানিও। কিন্তু মল্লিকবাড়ির তারকা-অভিনেতাদের পুজো কাটছে কেমনে! জবাব দিলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) এবং তাঁর কন্যা কোয়েল মল্লিক (Koel Mallick)। বাড়ির পুজোয় কেমন অনুভূতি জানতে চাইলে নির্দ্বিধায় উত্তর দেন রঞ্জিত, ‘‘স্বর্গীয়’’। 

মল্লিকবাড়ির পুজোয় ছোট্ট কবীরই এখন মধ্যমণি

কিন্তু যাঁদের একঝলক দেখতে মল্লিকবাড়িতে ভিড় সকলের, সেই তারকাদের চোখ আটকে একজনের উপরই, কোয়েলের একরত্তি ছেলে কবীরের উপর। নবমীতেও মল্লিকবাড়ির মধ্যমণি হয়ে থাকতে দেখা গেল তাকে। মা কোয়েল তো ব্যস্তই ছেলেকে নিয়ে, দাদুও সারাক্ষণ চোখে হারাচ্ছেন নাতিকে। তাহলে কি পুজোর সংজ্ঞা বদলে গেল তাঁর কাছে! এখানেও অকপট রঞ্জিত। বললেন, "মেয়ে ভুলেছি, জামাই ভুলেছি, নাতিকে নিয়েই আছি।"

পুজোর আয়োজন, ভোগ বিতরণের পাশাপাশি ছেলের দিকেও নজর রাখতে হচ্ছে কোয়েলকে। শত ব্য়স্ততার মধ্য়েও ভিড় থেকে খপ করে কোলে তুলে নিলেন একরত্তিকে। কথা বলতে গেলে জানিয়ে দিলেন, ছেলের খাওয়ার সময় হয়েছে। দিয়ে এসে কথা তবেই কথা বলবেন। কিন্তু তার পরেও ফের ব্যস্ত হয়ে পড়লেন কোয়েল। প্রসাদ বিতরণের ভারও যে ছিল তাঁরই। কোনও রকমে তফাতে সরে এসে, বাবার পাশে বসলেন। 

আরও পড়ুন: Weather Update: নবমীতেও ভাসবে শহর? আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কোন জেলায়

তাহলে ছেলেই কি ব্যস্ত রেখেছে কোয়েলকে! অভিনেত্রী বললেন, ‘‘কবীর তো প্রচণ্ড আনন্দে, আহ্লাদে রয়েছে। মজা করছে খুব। এই বাবার সঙ্গে কাঁসর ঘণ্টা বাজাচ্ছে, তো এই শাঁখে ফুঁ দিচ্ছে।  আছে, মজা করছে, আহ্লাদে রয়েছে। বাবও ওকে নিয়েই রয়েছে।’’ ছেলের সঙ্গে বাবার রসায়ন ব্য়াখ্যা করতে গিয়ে কোয়েল আরও বলেন, ‘‘নাতি বাবাকে গুরু বলে ডাকে, বাবাও নাতিকে গুরু বলে ডাকে। পরস্পরকে দেওয়া আদরের নাম। আমাকে ভুলেই গিয়েছে বাবা।’’

মেয়েকে পাশে নিয়ে বাড়ির পুজোয় রঞ্জিত মল্লিক

মল্লিকবাড়ির পুজোর কথা বলতে গিয়ে রঞ্জিত বলেন, ‘‘এই সময়টা মনে হয় যেন স্বর্গে রয়েছি আমি। পরিবারের যাঁরা বাইরে থাকেন, এই সময় সকলে চলে আসেন।’’ সকলের সঙ্গে উৎসবে মেতে উঠলও ছেলেকে কেন্দ্র করেই যে এখন সবকিছু, তা মেনে নেন কোয়েল। নবমী আসা মানেই দেবীর যাওয়ার সময় আরও এগিয়ে আসা। একসময় দেবীর যাওয়ার সময় এলে বাড়ির মহিলারা হাপুস নয়নে কাঁদতেন বলেও জানান রঞ্জিত।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget