এক্সপ্লোর

Ration Scam: রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণাকে তলব ইডির! নজর আর্থিক লেনদেনে

Rituparna Sengupta in Ration Scam: আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য টালিগঞ্জের এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি

প্রকাশ সিনহা, কলকাতা: রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় এবার ইডির (ED) রাডারে টলিউড অভিনেত্রী। রেশন দুর্নীতি মামলায় ইডির রাডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের অভিনেত্রীকে তলব করল ED। ভোটের ফল ঘোষণার পরের দিন, ৫ জুন, সল্টলেকের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে ঋতুুপর্ণা সেনগুপ্তকে। ED সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য টালিগঞ্জের এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি (ED on Ration Scam)। 

ভোটের ফলঘোষণার পরের দিনই তলব করা হয়েছে টলিউড অভিনেত্রীকে। ইডি সূত্রের খবর, রেশন বণ্টন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়েই ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) নাম সামনে আসে। কিছু আর্থিক লেনদেনের কথা জানা যায়, সেই সূত্রেই সামনে উঠে আসে ওই অভিনেত্রীর নাম। সূত্রের খবর, তথ্য যাচাই করার জন্যই গতকাল পাঠানো হয়েছে নোটিশ। সকাল ১১টা নাগার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে যেতে বলা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে।

সূত্রের খবর, যে তথ্য পেয়েছেন ইডি আধিকারিকরা। সেই তথ্য ও নথি সামনে রেখে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, বিভিন্ন জায়গায় তদন্তের মাধ্যমে ইডির হাতে এসেছে নানা তথ্য। সূত্রের খবর, এক বার-দুইবার নয়। তথ্য যাচাইয়ের সময় একাধিকবার ঋতুপর্ণা সেনগুপ্ত নাম বারবার এসেছে বলে ইডি সূত্রের খবর। তবে কেন এই তথ্য সামনে এসেছে, কী ধরনের যোগ- সেটা এখনও স্পষ্ট জানাচ্ছেন না ইডি আধিকারিকরা। তবে আর্থিক লেনদেন যে রয়েছে- তা স্পষ্ট। সেই আর্থিক লেনদেন কেন হয়েছিল, কী বৃত্তান্ত-সেসব জানতেই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

এর আগেই কয়লা পাচার কাণ্ডে শওকত মোল্লা ও প্রাথমিক দুর্নীতি মামলায় দেবরাজ চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। তারপরের দিনই দেখা গেল রেশন বণ্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করা হল। এর মধ্যেই এই মামলায় প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হয়েছেন বাকিবুর রহমান। ভোটের পরেই কি বিভিন্ন মামলায় আরও শক্ত হাতে তদন্ত করবে কেন্দ্রীয় এজেন্সিগুলি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: জগন্নাথ দেবের চন্দন যাত্রায় ভয়াবহ দুর্ঘটনা! বাজি ফেটে ঝলসে গেলেন একাধিক ভক্ত

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget