এক্সপ্লোর

Toto New Rule: টোটো নিয়ন্ত্রণে নতুন নীতি, এবার ময়দানে নামলেন পরিবহনমন্ত্রী

বিধাননগর কমিশনারেটের নির্দেশিকার পর এবার টোটো নিয়ন্ত্রণে ময়দানে নামলেন খোদ পরিবহণমন্ত্রী।

কলকাতা: রাজ্য জুড়ে জালের মত ছড়াচ্ছে রেজিস্ট্রেশনবিহীন টোটো। দিনে দিনে বাড়ছে তার দৌরাত্ম্যও। বছর শুরুতেই রাজ্যের দুই জেলাতে অপরাধে জড়িয়েছিল এই পেশার সঙ্গে যুক্তদের নাম। সেই অবস্থাতেই এবার শিলিগুড়ি সহ গোটা রাজ্যেই টোটো নিয়ন্ত্রণে মাঠে নামলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে টোটো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিলেন তিনি। শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করতেও নতুন ভাবনার কথা জানান পরিবহণমন্ত্রী। 

সম্প্রতি একের পর এক অপরাধে জড়িয়েছে টোটোচালকদের নাম। এই প্রেক্ষাপটে বিধাননগর কমিশনারেটের নির্দেশিকার পর এবার টোটো নিয়ন্ত্রণে ময়দানে নামলেন খোদ পরিবহণমন্ত্রী। বৃহস্পতিবার, রাজ্য জুড়ে টোটো নিয়ন্ত্রণের জন্য় বিধানসভায় নতুন বার্তা দিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, রাজ্য জুড়ে সমস্ত টোটোগুলির রেজিস্ট্রেশন করা হবে। তৈরি করা হবে সুনির্দিষ্ট রূপরেখা। কারও পেটে লাথি মেরে নয়, সব দিক বিবেচনা করে তৈরি করা হবে একটি নীতি তার জন্য শীঘ্রই বৈঠকে বসবে রাজ্য সরকার।

বৃহস্পতিবারের আলোচনায় উঠে আসে জলপাইগুড়িরও প্রসঙ্গ। এদিন বিধানসভার প্রশ্নোত্তরপর্বে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ প্রশ্ন করেন, শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করতে কী ব্যবস্থা নিচ্ছে পরিবহণ দফতর? উত্তরে, পরিবহমন্ত্রী জানান, শিলিগুড়ি শহরে যানজট সমস্যা মেটাতে রেজিস্টার্ড নয়, এমন ৭ হাজার টোটোর ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। রেজিস্টার্ড ৪ হাজার টোটোকে QR কোড দিয়ে নির্দিষ্ট রাস্তায় চলাচলের ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের সামনে থেকে প্রধাননগরে সরবে বেসরকারি বাস স্ট্যান্ড। এছাড়া, আন্তঃরাজ্য বাস চালানোর জন্য নতুন বাস টার্মিনাসের কথাও ভাবা হচ্ছে।

এর আগে গত মাসে ই-রিকশ ও টোটোচালকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করে বিধাননগর কমিশনারেট। পুলিশ সূত্রে দাবি সেখানে উল্লেখ করা হয়েছিল, 

  • এবার থেকে ই-রিকশ ও টোটো চালকদের নাম-ঠিকানা-সহ সচিত্র পরিচয়পত্র স্থানীয় থানায় জমা দিতে হবে

  • প্রত্যেকের নাম নথিভুক্ত করতে হবে পুলিশের কাছে

  • সেইসব তথ্য যাচাই করবে পুলিশ

  • অপরাধে জড়িত থাকার কোনও পূর্ব ইতিহাস কারও রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে

  • পুলিশ ভেরিফিকেশনের পর, সব কিছু ঠিক থাকলে মিলবে টোটো বা ই-রিকশ চালানোর ছাড়পত্র

আরও পড়ুন: Joka Metro Service: যাত্রীদের জন্য সুখবর, কলকাতা মেট্রোর এই রুটে বাড়ছে আরও দুই স্টেশন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget