এক্সপ্লোর

Joka Metro Service: যাত্রীদের জন্য সুখবর, কলকাতা মেট্রোর এই রুটে বাড়ছে আরও দুই স্টেশন

Kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য সুখবর। জোকা-এসপ্ল্যানেড রুটে আরও দুটো স্টেশন বাড়ানোর অনুমোদন দিল মেট্রো রেল।

কলকাতা: খেলাপ্রেমী থেকে নিত্যযাত্রী, সকলের জন্যই সুখবর। এবার জোকা-এসপ্ল্যানেড পার্পল মেট্রো করিডরে আরও দুটো স্টেশন বাড়ানোর অনুমোদন দিল মেট্রো রেল। একদিকে IIM জোকা, অন্যদিকে, ইডেন গার্ডেন্স পর্যন্ত বাড়ল মেট্রোর রুট। ১৪. ১ কিলোমিটারের জায়গায় এবার করিডরের দূরত্ব বেড়ে ১৮ কিলোমিটার হল।

মেট্রো যাত্রীদের জন্য সুখবর। জোকা-এসপ্ল্যানেড রুটে আরও দুটো স্টেশন বাড়ানোর অনুমোদন দিল মেট্রো রেল। মেট্রো রেল সূত্রে খবর, একদিকে IIM জোকা, অন্যদিকে, ইডেন গার্ডেন্স পর্যন্ত বাড়ল মেট্রোর রুট। পার্পল করিডর জোকা-এসপ্ল্যানেড রুটে আগে একদিকের শেষ স্টেশন এসপ্ল্যানেড। তবে এবার প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে মেট্রো যাবে ইডেন গার্ডেন্স পর্যন্ত। ইডেন গার্ডেন্সের নামেই করা হবে সেই স্টেশনের নামকরণ। বাবুঘাটের কাছাকাছি এলাকায় তৈরি হবে স্টেশন। দূরপাল্লারর বাস ধরতে এখানে প্রচুর লোক আসে, খেলাধুলো করতে আসে লোকজন, সুবিধা হবে।  এই রুটে অন্য়দিকের শেষ স্টেশন আগে ছিল জোকা। সেখানেই, এবার IIM জোকা পর্যন্ত প্রায় ১.২ কিমি অতিরিক্ত পথ যাবে মেট্রো। এই করিডরের দূরত্ব যেমন আগে যেখানে ছিল ১৪.১ কিলোমিটার, তা এবার বেড়ে হল ১৮ কিলোমিটার।                                  

এদিকে মেট্রো রেলের সম্প্রসারণের কাজের জেরে ভুগছে ময়দানের শতাব্দী প্রাচীন চার ক্লাব। জোকা থেকে বিবাদী বাগ রুটে ইতিমধ্যেই তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে। বাকি অংশের কাজ এখনও চলছে। যার জেরে আপাতত বাস্তুচ্যুত হতে হয়েছে খিদিরপুর ক্লাব, পুলিশ এসি ক্লাব রাজস্থান ক্লাব ও ক্যানেল ক্লাবকে। অস্থায়ীভাবে এই চারটি ক্লাবকে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পিছনে, ময়দানেরই এক কোনে কন্টেনারে ঠাঁই দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সেখানেই কোনওরকমে কাজ চালাতে হচ্ছে। খিদিরপুর ক্লাবের সেক্রেটারি অমিতাভ বিশ্বাস বলেন, "টিনের কন্টেনারে গরম হচ্ছে। মেট্রো বলেছে এসি ব্যবস্থা করবে। নতুন জায়গা লোকজন চিনতে পারছে না। তবে বৃহত্তর স্বার্থে অসুবিধা হলেও মানিয়ে নেব।'' আড়াই বছরের মধ্যে কাজ শেষ করে ফের পুরনো জায়গায় ফেরানো হবে চার ক্লাবকে, আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে সেই সময় আরও দীর্ঘায়িত হবে বলেই আশঙ্কা করছে ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Howrah Train Cancel: ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা, হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget