এক্সপ্লোর

South 24 Parganas News: মরশুমের শুরুতেই রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেলেন পর্যটকরা

South 24 Parganas Royal Bengal Tiger: সুন্দরবনের নদী পারাপারের সময় রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন..

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: মরশুমের শুরুতে ফের রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) দর্শন পেলেন পর্যটকরা । সুন্দরবনের পিরখালী জঙ্গলের রবিবার বিকাল পাঁচটা নাগাদ বাঘটিকে দেখা গিয়েছে। কলকাতা থেকে সুন্দরবন বেড়াতে আসা একদল পর্যটক রবিবার বিকেলে দর্শন পান। 

কনে দেখা হল আলোয় দেখা দিলেন তিনি

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকার পিরখালী এলাকায় নদীবক্ষে ভ্রমণের সময় একটি বাঘকে নদী সাঁতরে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যেতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে মোবাইলে ক্যামেরা বন্দি করে তাঁরা। শীতের মরশুমের শুরুতে এভাবে বাঘের দর্শন পেয়ে খুশি পর্যটকরা। আর শীতের মরশুমে বাঘের দর্শন পেয়ে একদিকে খুশি যেমন পর্যটকরা তেমনি খুশি পর্যটন ব্যবসার সাথে জড়িত মানুষজন।এবিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিনকে ফোন করা হলে উনি বলেন, 'সুন্দরবনের পিরখালী জঙ্গল এলাকায় নদী পারাপারের সময় বাঘটিকে পর্যটকরা দেখতে পেয়েছেন।'   

'বাংলার অ্যামাজন জঙ্গল'

সুন্দরবনকে (Sundarban) বলা হয়ে থাকে 'বাংলার অ্যামাজন জঙ্গল'।  আর যে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে এত উৎসাহী পর্যটকরা,   সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger) নিয়ে সবসময়ই আতঙ্কে থাকে সুন্দরবনের এলাকাবাসী।কিছুদিন আগে কাঁকড়া ধরতে গিয়ে যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের হাতে আক্রান্ত হয়েছিলেন এক মৎস্যজীবী। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই মৎস্যজীবী। কিন্তু বাঘের সঙ্গে লড়াই করে ফিরেছিলেন বটে, কিন্তু শারীরিকভাবে ভয়ঙ্কর জখম হয়েছিলেন তিনি। 

আরও পড়ুন, মিনি জু থেকে রাজ্যের জাতীয় পশু মেছো বিড়াল দত্তক নিলেন স্বস্ত্রীক পুলিশ সুপার

কাঁকড়া ধরতে গিয়ে অঘটন

স্থানীয় সূত্রে খবর, পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সত্যদাসপুরের বাসিন্দা। বিজুয়াড়া জঙ্গলে প্রবেশ করেছিলেন দিলু। কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। সেই সময়ই অতর্কিতে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একটি রয়্যাল বেঙ্গল। এলোপাথাড়িভাবে দিলুর মাথায় থাবা বসাতে থাকে সে। ডোরাকাটার হামলার সময় অদূরেই ছিলেন দিলুর স্ত্রী নমিতা মল্লিক এবং মেয়ে। তাদের সঙ্গে ছিলেন এক পড়শিও। সকলে মিলেই কাঁকড়া ধরতে গিয়েছিলেন দিলু। বাঘের সঙ্গে দিলুকে লড়াই করতে দেখে আঁতকে ওঠেন তাঁরা। তড়িঘড়ে বেঁধে রাখা নৌকা থেকে লাঠি, শাবল নিয়ে ছুটে আসেন। তা হাতে নিয়ে বাঘটিকে পাল্টা আক্রমণ করেছিলেন তাঁরা। তাতেই ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল ওই রয়্যাল বেঙ্গল। দিলুকে ছেড়ে জঙ্গল থেকে যেমন বেরিয়ে এসেছিল, তেমনই পালিয়ে গিয়েছিল। 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget