এক্সপ্লোর

Second Hooghly Bridge: এবার পুরোপুরি যান চলাচল নিয়ন্ত্রণ, কবে, কখন বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু?

Kolkata News: সংস্কারের জন্য় দ্বিতীয় হুগলি সেতুতে এখন আংশিক যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাস ও ছোট গাড়ি চলাচল করলেও সেতু দিয়ে পণ্য়বাহী গাড়ি চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: রোপ ও বিয়ারিং পরিবর্তনের জন্য় এবার পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। মোট ১৬ বার বন্ধ রাখা হবে এই সেতু। বৃহস্পতিবার রাত ১টা থেকে রাত ৩টে পর্যন্ত প্রথম বার বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। বিজ্ঞপ্তি জারি করে জানাল কলকাতা পুলিশ (Kolkata Police)।                  

কবে কখন বন্ধ?

সংস্কারের জন্য় দ্বিতীয় হুগলি সেতুতে এখন আংশিক যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাস ও ছোট গাড়ি চলাচল করলেও সেতু দিয়ে পণ্য়বাহী গাড়ি চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু রোপ ও বিয়ারিং পরিবর্তন করার জন্য় এবার সম্পূর্ণ বন্ধ রাখা হতে চলেছে এই সেতু। ২১ ডিসেম্বর রাত ১টা থেকে রাত ৩টে পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানাল কলকাতা পুলিশ।

১৯৯২ সালে চালু হয় ৮২৩ মিটার দীর্ঘ দ্বিতীয় হুগলি সেতু। কয়েক মাস আগে স্বাস্থ্য পরীক্ষা হয় ৩ দশকের বেশি পুরনো এই সেতুর।তারপরেই সংস্কারের সিদ্ধান্ত নেয় সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশন। সংস্কারের জন্য় নভেম্বর থেকে এই সেতুতে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিনের বিজ্ঞপ্তিতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, মোট ১৬ বার দ্বিতীয় হুগলি সেতু সম্পূ্র্ণ বন্ধ রাখা হবে। আগামী ২১ ডিসেম্বর প্রথম ২ ঘণ্টার জন্য় বন্ধ রাখা হবে সেতুটি। গভীর রাতে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হবে। ফলে এ ক্ষেত্রে যানজটের কোনও সমস্য়া তৈরি হওয়ার আশঙ্কা নেই।             

কোন পথে যাতায়াত? 

  • সেতু সংস্কারের জন্য় এখন পণ্য়বাহী গাড়ি, বম্বে রোড, দিল্লি রোড, নিবেদিতা সেতু, ডানলপ, বিটি রোড হয়ে কলকাতায় ঢোকানো হচ্ছে।
  • বিটি রোডের ডানলপমুখী রাস্তার কাজ চলায় যানজটের সমস্যা রয়েছে।
  • ফলে গাড়ির চাপ বেশি হলে, বিকল্প হিসেবে ভিআইপি রোড হয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ি ঘোরানো হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Covid 19: সামনেই ক্রিসমাস, কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget