এক্সপ্লোর

Covid 19: সামনেই ক্রিসমাস, কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার

State Govt On Covid 19: শহরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বর্ষবরণের প্রস্তুতি। জনসমাগম নিয়ে উদ্বিগ্ন রাজ্য। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক কলকাতা পুরসভাও।

ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কোভিডের (COVID) নতুন ভ্যারিয়েন্ট নিয়ে কেন্দ্রীয় সরকারের সতর্কবার্তার পরই আঁটঘাঁট বেঁধে নামল রাজ্য সরকার (State Government)। মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্যসচিব। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক কলকাতা পুরসভাও (KMC)। 

করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি কেন্দ্রের পাঠানো হয়েছে নতুন নির্দেশিকা।কেন্দ্রীয় সরকারের সতর্কবার্তার পর, করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্যসচিব। মুখ্যসচিবের কাছে জমা দেওয়া হয়েছে রিপোর্ট। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, বুধবার মুখ্যসচিবের নেতৃত্বে হবে বৃহত্তর বৈঠক।

শহরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বর্ষবরণের প্রস্তুতি। সামনেই রয়েছে ক্রিসমাস। জনসমাগম নিয়ে উদ্বিগ্ন রাজ্য। জনসমাবেশ নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। ভিড় ও জনসমাবেশে মাস্ক ব্যবহারের পরামর্শ। বয়স্ক ও অসুস্থদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। করোনা আক্রান্তের নমুনা আরও বেশি করে পাঠাতে স্বাস্থ্য দফতরকে অনুরোধ করেছে কল্যাণীর জিনোম গবেষণা কেন্দ্র। স্বাস্থ্য ভবনের দাবি, সেপ্টেম্বর পর্যন্ত এই রাজ্যে ওই নতুন ভ্যারিয়েন্ট মেলেনি। 

১৬ নভেম্বরের পর নির্ণয় হওয়া, ৩০ টি কোভিড পজিটিভ স্যাম্পল কল্যাণীতে জেনোম সিকোয়েন্সিয়ের জন্য পাঠাতে আধিকারিকদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সেপ্টেম্বর অবধি এই রাজ্যে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে। মঙ্গলবার এই নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকে কলকাতা পুরসভাও। সব মিলিয়ে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের ওপর কড়া নজর রাখছে রাজ্য সরকার। 

প্রসঙ্গত, বিশ্বে ফের বাড়ছে কোভিডের (Covid) গ্রাফ। তা নিয়েই সতর্ক বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। দেশগুলিকে কোভিড সংক্রমণ নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে কোভিড কেসের বাড়বাড়ন্ত ঠেকানোর জন্য আগেভাগেই সতর্ক হতে বলা হয়েছে দেশগুলিকে। পাশাপাশি জিনোম সিকোয়েন্সের তথ্য শেয়ার করতেও বলা হয়েছে। WHO-এর তরফে কোভিড-১৯ এর টেকনিক্যাল লিড Dr. Maria Van Kerkhove-এর একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। কেন ফের কোভিড সংক্রমণ বাড়ছে তার কারণ সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি। পাশাপাশি সাবধানতা নেওয়ার জন্যও বলেছেন।   

আরও পড়ুন, 'খুনি TMC-র সঙ্গে জোট নয়', I.N.D.I.A জোটের বৈঠকের দিনেই কুলপিতে হুঙ্কার কংগ্রেসের

বেশ কিছু দেশে সংক্রমণ বেড়েছে ইদানিং। সিঙ্গাপুরেও মারাত্মক সংক্রমণ বেড়েছে। এদিকে সামনেই রয়েছে উৎসবের মরসুম। তার ফলে সংক্রমণ ফের বাড়তে পারে এমনটা আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভারতের কেরলেও JN.1 সংক্রমণের হদিস মিলেছে। Dr. Maria Van Kerkhove-এর ভিডিও বার্তায় বলা হয়েছে, বিভিন্ন কারণে হঠাৎ বেড়েছে এই সংক্রমণ।  তিনি বলেছেন, 'এটা শুধু কোভিড নয়। ইনফ্লুয়েঞ্জা, অন্য ভাইরাস এবং ব্য়াকটেরিয়াও সংক্রমিত হচ্ছে। বিশ্বের একটি বড় অংশের শীত আসছে। আমরা উৎসবের মরসুমের দিকে এগোচ্ছি। ভিড় হলেই, বিশেষ করে কোনও ছোট ও বদ্ধ জায়গায় ভিড় হলেই সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে।'

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget