এক্সপ্লোর

Alipore News: ভাইয়ের জন্য অপেক্ষা, দরজার মাঝে পা রাখতেই চালু হল লিফট..

Alipore Administrative Building Lift Accident: লিফটে আটকে গেল একজনের পা, আলিপুরের নব প্রশাসনিক ভবনে মর্মান্তিক দুর্ঘটনা...

প্রবীর চক্রবর্তী, কলকাতা: বহুতলে লিফটে আটকে যাওয়ার আতঙ্ক প্রায় সবারই কাজ করে। লিফটের ভিতরেও সতর্কবার্তা জানান দেয়, সেকথাই। অধিকাংশ ক্ষেত্রেই নোটিসে বলা থাকে, লিফটের দরজা না খুললে, আতঙ্কিত না হয় কেউ। ডায়াল বক্সের বাটান প্রেস করতে বলা হয়। বিদ্যুৎ বিচ্ছেদ হলে বলা হয়, একটু অপেক্ষা করতে। ব্যাটারিতে আপনা আপনিই চালু হবে লিফট। নিকটবর্তী দরজায় খুলে যাবে। কিন্তু এসব কিছু তখনই খাটবে, যখন কেউ লিফটের ভিতরে আটকে থাকবে। তবে আজ বোধ হয় সেসব কিছুই পার করল। কারণ এদিন আলিপুরের নব প্রশাসনিক ভবনের লিফটে আটকে গেল একজনের পা ! আর সেই দৃশ্য দেখল বাকি যাত্রীরা (Lift Accident in Alipore Administrative Building)।

 দরজার মাঝে পা রাখতেই চালু হল লিফট..

 'আহত' ওই লোকটির নাম শাহাবুদ্দিন মোল্লা। বয়স প্রায় ৪০ এর কাছে। তিনি দক্ষিণ ২৪ পরগনার চাম্পাহাটির বাসিন্দা। জানা গিয়েছে,  এদিন তিনি ট্রেজারি ডিপার্টমেন্টে শুনানি ছিল বলে গিয়েছিলেন। সঙ্গে ছিল তাঁর ভাই। সিক্সথ ফ্লোরে (৭ তলায়) লিফটে উঠে পাছে দরজা অটোমেটিক বন্ধ না হয়ে যায়, সেই কারণে তিনি পা রেখেছিলেন দরজার মাঝখানে। এদিকে ততক্ষণ লিফট স্টার্ট হতেই পা আটকে যায় দেওয়াল এবং লিফটের মাঝে। ততক্ষণে হইচই পড়ে গিয়েছে। তারপর দুর্ঘটনার খবর পৌঁছতেই, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় দমকল বাহিনীর কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন। এবং আহত ওই ব্যাক্তিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, পা আটকে গেলেও, প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। কথাবার্তাও বলতে পারছেন। তবে পায়ে চোট পেয়েছেন। 

আরও পড়ুন, সন্দেশখালিতে শেখ শাহজাহানের ভাই আলমগীরের বাড়িতে CBI

মর্মান্তিক ঘটনার সাক্ষী হল কলকাতা

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে রাজ্য তথা দেশের অধিকাংশ বহুতলগুলিতে কোলাপসিবল দেওয়া লিফট ছিল। এতে নিজের হাতে টেনেই গেট বন্ধ করতে হত। না হলে লিফট চালু হত না। আর যদি চলতে চলতে লিফট কোথাও আটকে যেত, সেক্ষেত্রে চিৎকার করলে বাইরে সেই আওয়াজ পৌছতও। কিন্তু হালের লিফটগুলি স্বয়ংক্রিয়। ঢাকা স্টিলের দরজা। বন্ধ হয় নিজে থেকেই। তাই মিল নেই। এক্ষেত্রে সতর্কতাও তাই বেশি রাখতে হয়। যা লিফটের ভিতরে স্পষ্ট লেখাও থাকে। যদিও এদিন সেই সবই হার মানল। মর্মান্তিক ঘটনার সাক্ষী হল কলকাতা। 

 

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget