এক্সপ্লোর

Train Cancel: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা', হাওড়া শাখায় কোন কোন ট্রেন বাতিল ? এল জরুরি আপডেট

Howrah and Tarkeshwar Division Train Cancel: ঘূর্ণিঝড় 'দানা' এর আশঙ্কায় হাওড়া শাখায় বহু ট্রেন বাতিল, দেখুন একনজরে

কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। যার জেরে ২৫ অক্টোবার হাওড়া শাখায় একের পর এক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শাখায় মোট ৬৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি তারকেশ্বর রুটেও অনেক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারকেশ্বর-হাওড়া রুটে তিনটি ট্রেন, হাওড়া-তারকেশ্বর রুটে তিনটি ট্রেন, তারকেশ্বর- শেওড়াফুলি রুটে ২ টি ট্রেন। তারকেশ্বর ও আরামবাগ রুটে ৪ টি ট্রেন, সিঙ্গুর-হাওড়া রুটি ১ টি এবং গোঘাট-হাওড়া রুটে ১ টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় শিয়ালদা শাখার ১৯০ ট্রেন বাতিল। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। ক্যানিং, নামখানায় পরিষেবা বন্ধ থাকবে সন্ধে ৭টা থেকে। বনগাঁ ও হাসনাবাদ শাখাতেও কাল রাত ৮টা থেকে বন্ধ থাকবে পরিষেবা। ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের। পূর্ব রেলের তরফে সোশ্যালে অফিসিয়াল পোস্ট করে জানানো হয়েছে, 'আমরা সকলেই জানিয় ঘূর্ণিঝড় দানা আসতে চলেছে। তাই পূর্ব রেলের তরফে শিয়ালদা ও  হাওড়া  ডিভিশনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই অংশে ঘূর্ণিঝড় 'দানা' আছড়ে পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। এই বিষয়ে আমরা প্রথমে শিয়ালদা ডিভিশনে আসি। শিয়ালদা ডিভিশনে ২৪ এবং ২৫ অক্টোবর আমরা একটি কন্ট্রোল রুম খুলেছি। যেখানে রেলের শীর্ষ কর্তারা প্রত্যেকেই থাকবেন। মেডিক্যাল টিমও থাকবে।' 

পূর্ব রেলের সংযোজন,' এছাড়া যেমন সাগর সংলগ্ন এলাকা -যেগুলিকে আমরা ঘূর্ণিঝড়প্রবণ এলাকা বলে ভাবি, হাসনাবাদ, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার-এই সকল এলাকায় বিশেষ ব্যবস্থা রাখছি। সুপার ভাইজারের ফুল টিম থাকছে। ইঞ্জিনিয়ারাও থাকছেন। এছাড়া টাওয়ার ওয়াগানও থাকছে। হঠাৎ করে দুর্যোগের খবর এলে, আমরা সেখানে যাতে পৌঁছাতে পারি। সক্রিয় থাকছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা আমাদের ড্রাইাভারদেরও সতর্ক করেছি। এর পাশাপাশি রেললাইনের ধারে হোর্ডিং এবং গাছপালা যাতে কোনও বিঘ্ন না ঘটায়, সেইদিক থেকেও আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমরা মাইকে জরুরি ঘোষণা চালু রেখেছি। হাওড়া ডিভিশনের ক্ষেত্রেও জল জমে যাওয়া একটা বড় সমস্যা। তাই সেই জন্য আগাম পাম্প ব্যবস্থা সঙ্গে রেখেছি। এটা শিয়ালদা ডিভিশনেও প্রস্তুতি রেখেছি। ক্রিটিক্যাল টিম উপস্থিত থাকছে হাওড়া, ব্যান্ডেল , আজিমগড়, বর্ধমান, রামপুরহাটে।'

আরও পড়ুন, ঘূর্ণিঝড় 'দানা'-র লাল সতর্কতা ! দুর্যোগের আশঙ্কা সবথেকে কোথায় বেশি ? রইল জরুরি আপডেট

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget