এক্সপ্লোর

Train Disruption: স্টেশনে ঢোকার মুখে খুলল কাপলিং, বড় দুর্ঘটনা থেকে আপ বম্বে মেলের রক্ষা

Howrah News: বিপত্তির জেরে রাত ৯টা থেকে হাওড়া-খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। 

সুনীত হালদার, হাওড়া: অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে আপ বম্বে মেলের রক্ষা। বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে খুলে গেল কাপলিং। মেরামতির জন্য ফিরিয়ে আনা হল উলুবেড়িয়া স্টেশনে। রাত ৯টা নাগাদ উলুবেড়িয়া ছাড়ার পরেই খুলে যায় ইঞ্জিন-সহ ২টি বগি। বিপত্তির জেরে রাত ৯টা থেকে হাওড়া-খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। 

কাপলিং খুলে বিপত্তি: কখনও শতাব্দী প্রাচীন ট্যাঙ্ক ভেঙে বেঘোরে মৃত্যু। কখনও আবার কাপলিং খুলে যাওয়ায়। প্রাণ সংশয়ের মুখে ট্রেন যাত্রীরা। এদিন রাত ৯টা নাগাদ উলুবেড়িয়া স্টেশন ছাড়ে আপ বম্বে মেল। স্টেশন ছাড়তেই হঠাৎ ঝাঁকুনি। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দেখতে পান, ইঞ্জিন সহ ট্রেনের একাধিক বগি আগে চলে গিয়েছে। পরিস্থিতি বেগতিক বুঝে ট্রেন থামিয়ে দেন চালক। খবর দেওয়া হয় উলুবেড়িয়া স্টেশনে। ফিরিয়ে আনা হয় উলুবেড়িয়া স্টেশনের দিকে। ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা। শুরু হয় মেরামতির কাজ। রেল সূত্রে খবর, হতাহতের কোনও ঘটনা ঘটেনি।  ঘটনার জেরে হাওড়া-খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। যদিও দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, মিডল লাইন এবং ডাউন লাইন দিয়ে চালানো হচ্ছে ট্রেন। তবে শুক্রবারের এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল। 

গত ১৩ ডিসেম্বর ট্রেন ধরতে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বেঘোরে মৃত্যু হয় ৩ জনের। রীতিমতো মৃত্যুপুরী হয়ে ওঠে বর্ধমান স্টেশন। প্ল্যাটফর্মে যাত্রী-শেডের ওপর জলের ট্যাঙ্কের একাংশ ভেঙে পড়ে ঘটে গিয়েছে মারাত্মক বিপর্যয় ঘটে গিয়েছে।। মৃতদের তালিকায় রয়েছেন এক মহিলা সহ ৩ জন। আহত অন্তত ৩৪। ২০২০ সালের ৪ জানুয়ারির পর চলতি বছরের ১৩ ডিসেম্বর, প্রায় ৪ বছরের মাথায় দুর্ঘটনায় মৃত্যুর আতঙ্ক ফিরে এসেছে বর্ধমান স্টেশনে। সব মিলিয়ে যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন রেলযাত্রীরা। তাঁরা জানিয়েছিলেন, 'শেষ মুহূর্তে ট্রেন ঢোকার ঘোষণা করার রোজই হুড়হুড়ি পড়ে যায় স্টেশন'। প্রশ্ন উঠছে, অমৃত ভারত প্রকল্পের আওতায় থাকা বর্ধমান স্টেশনে রক্ষণাবেক্ষণের কেন এই হাল? কোথায় যাত্রী সুরক্ষা? দুর্ঘটনার দায় কার? এই ঘটনাতে ৩ সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্য়েই গঠন করেছে রেল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: South Bengal Weather: জাঁকিয়ে পড়বে শীত, ঠান্ডার দাপট এই জেলাগুলিতে

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

CM Suvendu Adhikari | Malda-এর মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget