এক্সপ্লোর

South Bengal Weather: জাঁকিয়ে পড়বে শীত, ঠান্ডার দাপট এই জেলাগুলিতে

West Bengal Weather: মঙ্গল-বুধবার নাগাদ আরও জাঁকিয়ে পড়বে শীত। আগামী সপ্তাহ জুড়ে বজায় থাকবে ঠান্ডার দাপট।

কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।     

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে শীতের ঝোড়ে ইনিংস। অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে। আগামী দু দিনে রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু কমতে পারে। এরপর ২/৩ দিন একই রকম আবহাওয়া থাকবে। আজ থেকে আগামী দু'দিনে দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে। আগামী সপ্তাহে আরও কমতে পারে তাপমাত্রার পারদ। মঙ্গল-বুধবার নাগাদ আরও জাঁকিয়ে পড়বে শীত। আগামী সপ্তাহ জুড়ে বজায় থাকবে ঠান্ডার দাপট।                       

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা ১৪ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা ১৪ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর ১৪ ডিগ্রি, ৫০% আর্দ্রতা
হাওড়া ১৩ ডিগ্রি, ৫৩% আর্দ্রতা
কলকাতা ১৪ ডিগ্রি, ৫৩% আর্দ্রতা
হুগলি ১৩ ডিগ্রি, ৫৩% আর্দ্রতা
পুরুলিয়া ১০ ডিগ্রি, ৫০% আর্দ্রতা
ঝাড়গ্রাম ১২ডিগ্রি, ৫৩% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর ১২ ডিগ্রি, ৫৫% আর্দ্রতা
বাঁকুড়া  ১১ ডিগ্রি, ৫২% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান ১২ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা
পূর্ব বর্ধমান ১২ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
বীরভূম ১২ ডিগ্রি, ৫২% আর্দ্রতা
মুর্শিদাবাদ ১৩ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা
নদিয়া ১৩ ডিগ্রি, ৫২% আর্দ্রতা

উত্তরবঙ্গের আবহাওয়া: জেলায় জেলায় জাঁকিয়ে শীত (Winter)। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরের অন্য জেলাগুলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নেমেছে। শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রবি-মঙ্গলবারের মধ্যে ফের উত্তরবঙ্গে আবহাওয়া বদলাতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WBCS Prelims 2023: আগামীকাল WBCS প্রিলিমিনারি, চোখ বুলিয়ে নিন কী কী নেবেন, কী কী মনে রাখবেন

সেরা শিরোনাম

West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget