এক্সপ্লোর

Howrah News: দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় থমকে ট্রেন চলাচল, যান্ত্রিক ত্রুটিতেই ব্যাহত পরিষেবা

Train Service Disrupted:সপ্তাহান্তে ধাক্কা খেল ট্রেন চলাচল। চেঙ্গাইল স্টেশনের কাছে ডাউনলাইনে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় এদিন। সূত্রের খবর, যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটনাটি ঘটে। 

সুনীত হালদার, হাওড়া: সপ্তাহান্তে ধাক্কা (disruption) খেল ট্রেন চলাচল (train service)। চেঙ্গাইল স্টেশনের কাছে ডাউনলাইনে দক্ষিণ পূর্ব রেলের (south eastern rail) হাওড়া খড়গপুর শাখায় ট্রেন (Howrah Kharagpur Line) চলাচল ব্যাহত হয় এদিন। সূত্রের খবর, যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটনাটি ঘটে। 

কী হয়েছে?
রেল সূত্রে খবর, ডাউন লাইনে মেরামতির কাজ করছিলেন রেল কর্মীরা। সামান্য বেঁকে যাওয়া লাইন সোজা করার চলছিল এদিন সকালে। সেই সময়ই যান্ত্রিক ত্রুটির কারণে বিপত্তি ঘটে। ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতার রেল লাইন মেরামতির কাজ চলছে। ডাউনের ট্রেনগুলিকে মিডল লাইন দিয়ে পাস করানো হচ্ছে। কয়েক দিন আগেই হাবড়ায় রেললাইন লাগোয়া ঝুপড়িতে বিধ্বংসী আগুন লেগে ট্রেন চলাচল ব্যাহত হয়। বনগাঁ-শিয়ালদা শাখায় আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। ঘণ্টাদুয়েক পেরিয়ে যাওয়ার পরও নিয়ন্ত্রণের বাইরে ছিল বিধ্বংসী আগুন। যুদ্ধকালীন তৎপরতায় দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিল। সঙ্গে হাত লাগান ঝুপড়ির বাসিন্দারাও। প্রায় ১৫ থেকে ২০টি ঝুপড়ি পুরোপুরি ভস্মীভূত হয়েছে বলে খবর। আগুনের লেলিহান শিখা এতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে যে বনগাঁ-শিয়ালদা শাখার আপ ও ডাউন লাইনে সম্পূর্ণ রূপে ট্রেন চলাচল বন্ধ ছিল। ওই ঘটনার জেরে শহরতলির একাধিক স্টেশনে আটকে পড়েন অফিস ফেরত যাত্রীরা। তার আগে, নভেম্বরের শেষ দিনেও দুর্ভোগের শিকার হতে হয় নিত্যযাত্রীদের।

ভোগান্তি নভেম্বরেও...
শিয়ালদা স্টেশনের কাছে কারশেডমুখী খালি ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছিল কারশেডগামী একটি ট্রেন। ক্ষতিগ্রস্ত হয় চালকের কেবিন। শিয়ালদা মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা। রেল সূত্রে খবর, ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। শিয়ালদা স্টেশন ছাড়ার পরেই দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে। বরাতজোরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে লোকাল ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। এর ফলে চরমে ওঠে দুর্ভোগ। রেল লাইন ধরেই হাঁটতে শুরু করেন যাত্রীরা। দুর্ভোগে পড়েন বয়স্ক মানুষজন ও শিশুরা।

আরও পড়ুন:নবান্নে মুখোমুখি হচ্ছেন মমতা-অমিত, ওদিকে নদিয়ায় ঝড় তুলতে তৈরি অভিষেক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget