এক্সপ্লোর

Tiljala Murder Update:তিলজলা-কাণ্ডে প্রতিবাদের জের, শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল

Train Service Stuck At Sealdah South Section: তিলজলাকাণ্ডে ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর খুনের ঘটনার প্রতিবাদে বন্ডেল গেট রোডে পথ অবরোধ স্থানীয়দের।

কলকাতা: তিলজলা-কাণ্ডে (Tiljala Girl Murder) ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর খুনের ঘটনার প্রতিবাদে বন্ডেল গেট রোডে পথ অবরোধ স্থানীয়দের (Mass Agitation)। অবরোধের জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় (Sealdah South Section) বন্ধ ট্রেন চলাচল। নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা।

কী পরিস্থিতি?
গত রাত থেকেই ফুঁসছে তিলজলা। এখনও গণক্ষোভ নিয়ন্ত্রণে আনা যায়নি। ৭ বছরের শিশুর মর্মান্তিক পরিণতির প্রতিবাদে বন্ডেল গেট রোড থেকে পার্ক সার্কাস, অবরোধ হয়। মূল অভিযুক্তের কঠোর শাস্তি ও থানা ভাঙচুরকাণ্ডে ধৃত ২ মহিলাকে নিঃশর্ত মুক্তির দাবিতে পিকনিক গার্ডেন ও বন্ডেল রোডের সংযোগস্থলে বন্ডেল গেট অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নির্দিষ্ট করে বললে পার্ক সার্কাস ও বালিগঞ্জ স্টেশনের মাঝে বন্ডেল গেট ব্রিজের কাছে রেল অবরোধ করা হয়। ফলে শিয়ালদা দক্ষিণ শাখায় সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কাজের দিনে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় কাতারে কাতারে যাত্রী দুর্ভোগের মুখে পড়েছেন। অনেককে কয়েক কিলোমিটার হেঁটে অফিস পৌঁছতে হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'আমরা চেষ্টা করছি যত দ্রুত এই পরিষেবা স্বাভাবিক করা যায়। কিন্তু এটা তো রেলের কারণে হয়নি। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে মানুষের দুর্ভোগ কমানোর প্রাণপণ চেষ্টা করছি। ' তিনি বোঝালেন, যে এলাকায় অবরোধ হয়েছে সেখানে গণ্ডগোলের অর্থ দক্ষিণ শাখায় গোটা রেল পরিষেবা ধাক্কা খেয়ে যাওয়া। দুপুর আড়াইটে নাগাদ এই অশান্তি শুরু হয়েছে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়নি, মেনে নিলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

এখনও উত্তাল এলাকা...
এদিকে পরিস্থিতি শান্ত হওয়ার লক্ষণ নেই। বিভিন্ন স্টেশনে থমকে ট্রেন, লাইন ধরে হাঁটতে হচ্ছে যাত্রীদের। তার মধ্যেই দমকলের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি হয়েছে আজ। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। বাইকে আগুন ধরানো হয়। মুড়িমুড়কির মতো ইটবৃষ্টি, একসময়ে আগুনও জ্বলতে দেখা যায়। এদিকে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে, তান্ত্রিকের নির্দেশেই খুন করা হয় তিলজলার শিশুকন্যাকে! ধৃত অলক সাউকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য, দাবি পুলিশের। সূত্রের আরও দাবি, অলক মেনে নিয়েছে তার কোনও সন্তান নেই। স্ত্রী-রও বেশ কয়েক বার গর্ভপাত হয়। সেই কারণেই তান্ত্রিকের নির্দেশ মেনে প্রতিবেশীর ৭ বছরের শিশুকন্যাকে অপহরণ করে খুনের পরিকল্পনা করেছিল! ধৃতের দাবির সত্যতা যাচাই করে তান্ত্রিকের সন্ধান চালাবে তিলজলা থানার পুলিশ।

আরও পড়ুন:আসছে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গে কড়কড় বাজ, ঝড়ের ইঙ্গিত কোথায় কোথায় ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget