এক্সপ্লোর

বাড়িছাড়া, বদলেছেন লিঙ্গ, পরিচয়পত্র নিয়ে মহাসঙ্কটে, কী করবেন রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররা?

ট্রান্সজেন্ডারদের অনেকের সঙ্গেই দীর্ঘদিন পরিবারের যোগাযোগ নেই। নানা কারণে, অনেকে আর বাড়িতে ফিরতেও চান না। এই আবহে ভোটার তালিকায় নাম উঠবে কীকরে?

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : 'স্যর থেকে ম্যাডাম হলাম। কিন্তু স্যর (SIR) পিছু ছাড়ছে না'

নিজেকে খোঁজার লড়াইয়ে অনেক ঝঞ্ঝা সয়েছেন। সমাজে মিলেছে বহু লাঞ্ছনা। স্বীকৃতি, পরিচয়, অস্তিত্বর জন্য তাঁদের অবিরাম সংগ্রাম। আবার একটা লড়াইয়ের সামনে দাঁড়িয়ে রূপান্তরকামীরা। ভোটার তালিকায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন তো? রাজ্যে SIR-এর আবহে আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররাও। 

নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে ২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম থাকলে কোনও নথি দেখানোর প্রয়োজন নেই। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় মা-বাবার নাম খুঁজতে যে নথিগুলো দরকার, তা রয়ে গেছে বাড়িতে। আর এই ট্রান্সজেন্ডারদের অনেকের সঙ্গেই দীর্ঘদিন পরিবারের যোগাযোগ নেই। নানা কারণে, অনেকে আর বাড়িতে ফিরতেও চান না। এই আবহে ভোটার তালিকায় নাম উঠবে কীকরে? সেই দুশ্চিন্তাই এখন ভাবাচ্ছে তাঁদের। যেমনটা বললেন দেবাঞ্জলি ভট্টাচার্য। লিঙ্গ পরিচয় বদলেছেন তাঁরা। কিন্তু তবুও এখনও তাঁরা অস্তিত্ব সঙ্কটে। নিজেদের বাড়িঘর নেই তাঁদের । মা-বাবার থেকেও অনেক দূরে তাঁরা। তাই এখন তাঁরা খুঁজে বেড়াচ্ছেন ভোটার তালিকায় নিজের অস্তিত্ব। যারা বহুদিন ধরে বাড়িছাড়া, তারা কীভাবে পাবেন এনুমারেশন ফর্ম? কার সঙ্গেই বা যোগাযোগ করবেন? আতান্তরে পড়েছেন অনেকে।  ট্রান্সডেন্ডার আয়ান দত্ত চৌধুরী যেমন বললেন বহুদিন বাড়ি ফিরিনি...। তাঁদের কী ভবিষ্যৎ ? কীভাবে সুনিশ্চিত করবেন তাঁরা ভোটার তালিকায় নিজেদের অস্তিত্ব ? 

অনেকে ২০০২ সালের পরে লিঙ্গ ও নাম পরিবর্তন করেছেন। সেক্ষেত্রে ২০০২-এর ভোটার তালিকায় নাম থাকলেও এখনকার নামের সঙ্গে তা মিলছে না। যারা বহুদিন আগে বাড়ি ছেড়েছে, তারা এনুমারেশন ফর্ম পাবেন কীভাবে? তা-ও বুঝতে পারছেন না রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররা। যেমন অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অনুপ্রভা দাস মজুমদার। বললেন, পাসপোর্ট করাতেও তাঁকে কোর্টে যেতে হয়েছিল। ধন্দে আছেন, বিএলওদের কি বলা হয়েছে তাঁদের কথা আলাদা করে ? 

SIR নিয়ে অনেকেই অনেকেই নানা সমস্যায়। এর মধ্যে এঁদের সমস্যা যেন আকাশ ছোঁয়া। আদৌ কি তাঁদের নাম উঠবে তালিকায়? বাবা - মায়ের পরিচয়, তাঁদের এপিক নম্বর, কেন্দ্র এসব তাঁরা পাবেন কোথায়? বাবা - মা ই যখন তাঁদের অনেককে স্বীকৃতি দেয় না! আবার এক লড়াইয়ের মুখে রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররা।                      

 

 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget