এক্সপ্লোর

Vande Bharat Express: ট্রায়াল রান শেষ, এবার নয়া রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস

Vande Bharat Express: শনিবার, হয়ে গেল তারই ট্রায়াল রান। এদিন, সকাল ৮টায় ট্রেনটি পাটনা স্টেশন থেকে ছাড়ে। এরপর পাটনা সিটি স্টেশন, মোকামা স্টেশন, লক্ষ্মীসরাই, জসিডি হয়ে আসানসোল স্টেশনে পৌঁছয়।

সুনীত হালদার, মনোজ বন্দ্যোপাধ্য়ায় , কৌশিক গাঁতাইত,  হাওড়া: এবার চালু হতে চলেছে হাওড়া-পাটনা (Howrah-Patna) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শনিবার, হয়ে গেল তারই ট্রায়াল রান। রেল সূত্রে খবর, বন্দেভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) ৫৩৫ কিলোমিটার পথ সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছন যাবে। হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটির পর এবার চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। 

শনিবার, হয়ে গেল তারই ট্রায়াল রান। এদিন, সকাল ৮টায় ট্রেনটি পাটনা স্টেশন থেকে ছাড়ে। এরপর পাটনা সিটি স্টেশন, মোকামা স্টেশন, লক্ষ্মীসরাই, জসিডি হয়ে আসানসোল স্টেশনে পৌঁছয়। বেলা ১২টা ১৫ মিনিটে।

পাঁচ মিনিট পর ফের যাত্রা শুরু! হাওড়া স্টেশনে পৌঁছয় দুপুর আড়াইটে নাগাদ।  হাওড়া থেকে পাটনা যেতে সময় লাগে সাড়ে ৭ ঘণ্টা থেকে ৮ ঘণ্টা।রেল সূত্রে খবর, বন্দেভারত এক্সপ্রেসে ৫৩৫ কিলোমিটার পথ সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছনো যাবে। এদিনের ট্রায়াল রানে শুধুমাত্র রেল আধিকারিকরাই যাত্রী হিসেবে ছিলেন।  রেল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই চালু হতে পারে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শনিবারই ট্রেনটি ফের পাটনায় ফিরে যায়। 

বন্দে ভারত নিয়ে উত্তেজনা থাকে সবসময়েই। সম্প্রতি জানা গিয়েছে দ্রুত গতি সম্পন্ন বন্দে ভারত এক্সপ্রেস এবার সাজছে নয়া সাজে। রেল মন্ত্রকের তরফে বলা হয়েছে, বন্দে ভারতের ২৮তম রেকটি এবার 'গেরুয়া' রঙে সাজবে। 

তবে নতুন এই গেরুয়া রঙের বন্দে ভারত এক্সপ্রেস যদিও এখনও চালু হয়নি।  বর্তমানে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) তৈরি হচ্ছে এই নয়া রঙের রেক। যেখানে বন্দে ভারত ট্রেন তৈরি করা হচ্ছে। রেলের আধিকারিকরা সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন যে বন্দে ভারত এক্সপ্রেসের মোট ২৫টি রেক তাদের নির্ধারিত রুটে চালু রয়েছে এবং দুটি রেক সংরক্ষিত রয়েছে। রেলের তরফে জানান হয়েছে, "যদিও এই ২৮তম রেকের রঙ পরীক্ষামূলক ভিত্তিতে পরিবর্তন করা হচ্ছে।" 

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার এখানে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি পরিদর্শন করেছেন। দক্ষিণ রেলওয়েতে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং বন্দে ভারত এক্সপ্রেসের প্রযুক্তির উন্নয়নও পর্যালোচনা করেছেন।                        

আরও পড়ুন: Online App Fraud : টাকা দ্বিগুণ করে দেওয়ার নামে অনলাইন অ্য়াপের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা ! গ্রেফতার মূল অভিযুক্ত

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget