এক্সপ্লোর

Online App Fraud : টাকা দ্বিগুণ করে দেওয়ার নামে অনলাইন অ্য়াপের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা ! গ্রেফতার মূল অভিযুক্ত

Purba Burdhaman News : ধৃতের দাবি, পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিডিও অফিসের এক কর্মীও এই চক্রে জড়িত। ভারত সরকারের প্রযুক্তি মন্ত্রক এই অ্যাপের অনুমোদন দিয়েছে বলে টোপ দেওয়া হত।

রাণা দাস,  পূর্ব বর্ধমান : অনলাইন অ্য়াপের (Online App) মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণার (Fraud) অভিযোগ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার হাতে গ্রেফতার মূল অভিযুক্ত সন্দীপ সেন। ধৃতের দাবি, পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিডিও অফিসের এক কর্মীও এই চক্রে জড়িত। পুলিশ সূত্রে খবর, টাকা দ্বিগুণ করে দেওয়ার নামে কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছে প্রতারকরা।

ভারত সরকারের প্রযুক্তি মন্ত্রক এই অ্যাপের অনুমোদন দিয়েছে বলে টোপ দেওয়া হত। মূলত দিল্লি থেকে প্রতারণা চক্র নিয়ন্ত্রণ করা হত বলে পুলিশের (Police) অনুমান। এই টাকা দিয়ে কেনা হয় ফ্ল্যাট ও বিপুল পরিমাণ সোনার গয়না। একাধিক অ্যাকাউন্ট মিলেছে মূল অভিযুক্তের নামে। টুপি ও কালো চশমা পরে গতকাল নাদনঘাটে এসেছিলেন মূল অভিযুক্ত সন্দীপ সেন। নজরদারি জারি থাকায় খবর পেয়ে পুলিশ তাঁকে হাতেনাতে পাকড়াও করে।  

প্রসঙ্গত, ডিজিট্যাল যুগে (Digital Era) জগত এখন হাতের মুঠোয়। টাকা-পয়সার দৈন্দদিন লেনদেন থেকে বড় কোনও কাজ, অনলাইনে টাকা পাঠানো (Online Transaction) এখন রোজের জীবন-যাপনের অঙ্গ। অনলাইন নির্ভরতা যেমন বেড়েছে, তেমনই তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রতারণাও। অনলাইন প্রতারণার কবলে যদি পড়েন, তাহলে কী করতে হবে জানেন তো ? কোথায়, কীভাবে অভিযোগ করবেন ? কোন পথে এগোলে মিলবে সুরাহা ? সময়ের সঙ্গে অনলাইন প্রতারণার (Online Fraud) ধরণ বদলেছে। তবে প্রতারণার কবলে পড়লে ভারতীয় আইটি অ্যাক্ট (Indian IT Act) অনুসারে অভিযোগ দায়ের করা যাবে যে কোনও সাইবার সেলে। কিন্তু তার আগে কয়েকটা পদক্ষেপ করে নেওয়াই শ্রেয়।

অনলাইনে প্রতারণার ফাঁদে অর্থ খোওয়ালে প্রথমেই নির্দিষ্ট ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে কার্ড ব্লক করাতে হবে। অভিযোগ দায়ের করার আগে কার্ড ব্লক করা প্রয়োজনীয়। যে অ্যাকাউন্ট অনলাইন ফ্রডের কবলে পড়েছে তার গত কয়েকমাসের স্টেটমেন্ট। সেই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য। কোনও লিঙ্কে ক্লিক করতে বলা হলে সেটি বা তার স্ক্রিনশট থেকে শুরু করে আপনার পরিচয়পত্র। অভিযোগ দায়েরের জন্য লাগবে। অনলাইন প্রতারণার ক্ষেত্রে যে কোনও সাইবার সেলে অভিযোগ দায়ের করা যায়। অনলাইনে বা অফলাইনে দায়ের করতে হবে লিখিত অভিযোগ।

কোথায় কীভাবে অভিযোগ ? https://cybercrime.gov.in/ ওয়েবসাইটে গিয়ে করা যাবে অভিযোগ। অনলাইন প্রতারণার ক্ষেত্রে অভিযোগ জানানোর হটলাইন নম্বর 155260। যে কোনও কাজের দিন সকাল ৯ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত অভিযোগ দায়ের করা যাবে। অনলাইনে অভিযোগ জানানোর ক্ষেত্রে সমস্যায় পড়লে আপনার কাছের থানায় গিয়েও অভিযোগ করা যাবে। মাথায় রাখুন, অভিযোগপত্র লিখতে হবে সাইবার ক্রাইম সেলের প্রধানকে উদ্দেশ্য করে।  ই-মেল আইডি, ফোন নম্বর ও ঠিকানা যেন স্পষ্ট ও সঠিকভাবে উল্লেখ থাকে অভিযোগপত্রে। প্রতারণার কবলে পড়ার ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিল করতে হয়। অনলাইন প্রতারণা এড়ানোর সবথেকে সহজ ও কার্যকরী উপায় সতর্ক থাকা। সন্দেহ জাগে এমন কোনও লিঙ্ক, ওয়েবসাইট বা শর্ট ইউআরএলে ক্লিক করবেন না। টাকা লেনদেনের কাজ সংক্রান্ত ওটিপি শেয়ার করা থেকে থাকুন বিরত।   

আরও পড়ুন- কলকাতা ঘুরতে এসে মর্মান্তিক পরিণতি, হাওড়ার চাঁদমারি ঘাটে গঙ্গায় তলিয়ে গেল দুই যুবক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

   

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget