এক্সপ্লোর

Panchayat Election: 'যে বুথে তৃণমূল হারবে, সেখানে উন্নয়নের কাজ হবে না' দলীয় সভা থেকে হুমকি তৃণমূল নেতার

ঠিক যেন, ফেল কড়ি মাখ তেল। ভোট দাও, উন্নয়ন পাও।  মঙ্গলবার বীরভূমের গোয়ালপাড়ার কসবা গ্রামে জেলা পরিষদের প্রার্থী রাখি সিংহর সমর্থনে তৃণমূলের পথসভা ছিল।

ভাস্কর মুখোপাধ্যায়, আবীর ইসলাম, বীরভূম: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি নস্যাৎ করে দিলেন তাঁরই দলের নেতা! যে সব বুথে তৃণমূল হারবে, সেই বুথে উন্নয়নের কোনও কাজ হবে না। দলীয় সভা থেকে এভাবেই হুমকি দিলেন বীরভূমের কসবা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান ও তৃণমূল নেতা নারায়ণ ভাণ্ডারী। কটাক্ষ করেছে বিজেপি। এটা বিদায়ী উপপ্রধানের ব্যক্তিগত মত, জানাল জেলা নেতৃত্ব।   

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, 'রং না দেখে দলমত নির্বিশেষে উন্নয়নের কাজ করে তৃণমূল সরকার। নদিয়া জেলার ৮টি বিধানসভা আসনে বিজেপি জেতা সত্ত্বেও মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজে কোনও বিভাজন করেননি। 

নারায়ণ ভাণ্ডারী সেসব খন্ডন করে বললেন, যদি আপনারা এই ৬টা বুথকে হারিয়ে দেন, তাহলে সেই সেই বুথের যাঁরা হেরে যাবেন। তাঁদের সেই সমস্ত বুথে কিন্তু কোনও ধরনেরও উন্নয়নের কাজ পঞ্চায়েতে এসে আপনারা পাবেন না। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেদিন নদিয়ায় দলমত নির্বিশেষে কাজ করার কথা বললেন, সেদিনই সেই দাবি নস্যাৎ করে দিলেন তাঁরই দলের নেতা! ঠিক যেন, ফেল কড়ি মাখ তেল। ভোট দাও, উন্নয়ন পাও।  মঙ্গলবার বীরভূমের গোয়ালপাড়ার কসবা গ্রামে জেলা পরিষদের প্রার্থী রাখি সিংহর সমর্থনে তৃণমূলের পথসভা ছিল। সেখানেই হুমকি দেন তৃণমূলের বিদায়ী উপপ্রধান।

বীরভূম কসবা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও বিদায়ী উপপ্রধান নারায়ণ ভাণ্ডারী আরও বলেছেন, আমরা ৯টা সিটে জিতে আছি। ১৫টার মধ্যে ৯টায় জিতে আছি। ৬টাতে ইলেকশন হবে। যদি আপনারা এই ৬টা বুথকে হারিয়ে দেন, তাহলে সেই সেই বুথের যাঁরা হেরে যাবেন। তাঁদের সেই সমস্ত বুথে কিন্তু কোনও ধরনেরও উন্নয়নের কাজ পঞ্চায়েতে এসে আপনারা পাবেন না। এবং আপনাদিকে, পঞ্চায়েতে এসে দরবার করলেও কোনও লাভ হবে না। 

কসবা গ্রাম পঞ্চায়েতের ১৫টির মধ্যে ৯টি আসনে ইতিমধ্যেই বিনা যুদ্ধে জিতে গিয়েছে তৃণমূল। বাকি ৬টি আসনে ভোট হবে। সেই ৬টি আসনে তৃণমূল হারলে, ওই সব এলাকায় উন্নয়নের কোনও কাজ হবে না বলে হুমকি দেন তৃণমূল নেতা। ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। 

সমালোচনার মুখে পড়ে সাফাই খাড়া করেছেন তৃণমূলের বিদায়ী উপপ্রধান। এটা বিদায়ী উপপ্রধানের ব্যক্তিগত মত, অস্বস্তি এডাতে দাবি করেছে জেলা নেতৃত্ব। জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ যদিও এবিষয়ে বলেছেন, এটা নারায়ণবাবুর ব্যক্তিগত মত । সব মিলিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উল্টো সুরে কতা বলে বিতর্ক বাড়ালেন বীরভূমের তৃণমূল নেতা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Weather Forecast: কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় বাতিল আবেদনেও নতুন আশা? টাকা পাওয়া যেতে পারে? স্টেটাস বদলালে কীভাবে বুঝবেন?
অন্নপূর্ণা যোজনায় বাতিল আবেদনেও নতুন আশা? টাকা পাওয়া যেতে পারে? স্টেটাস বদলালে কীভাবে বুঝবেন?

ভিডিও

Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান
Sharadwat Mukherjee:
Sujit Bose ED Chargesheet | পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর নামে চার্জশিট ED-র
Midnapore Medical College: ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget