এক্সপ্লোর

Bankura News:একই দিনে পৃথক দু'টি পথ দুর্ঘটনায় বাঁকুড়ার বিষ্ণুপুরে মৃত্যু ৩ জনের

Road Accidents:পৃথক দুটি পথ দুর্ঘটনায় একই দিনে বাঁকুড়ার বিষ্ণুপুরে মৃত্যু হল তিন জনের। দুটি ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

তুহিন অধিকারী, বাঁকুড়া: পৃথক দুটি পথ দুর্ঘটনায় একই দিনে বাঁকুড়ার বিষ্ণুপুরে মৃত্যু (Bankura Accident) হল তিন জনের। দুটি ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। জখমদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Bishnupur Super Speciality Hospital) চিকিৎসা চলছে। 

কী জানা গেল?
দুটি ঘটনাই রবিবারের। এর মধ্য়ে একটি ঘটনায় মারা যান বাবা-ছেলে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পেশায় প্রাথমিক শিক্ষক আনন্দ মোহন শো দশ বছরের ছেলেকে বাইকে চাপিয়ে গ্রামের বাড়ি বিষ্ণুপুর ব্লকের হেত্যাগড়া থেকে বিষ্ণুপুর শহরের শালবাগানে ফিরছিলেন। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে ফেরার সময় মড়ার ৩ নম্বর ক্যাম্পের কাছে একটি ট্রাকের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন দু'জনই। জখম দুজনকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় বাবা ও ছেলের। অন্য দিকে বিষ্ণুপুর থানার বামুনবাঁধ এলাকায় পৃথক একটি দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। জানা যায়, এক আত্মীয়ার চিকিৎসা সংক্রান্ত কাজে বিষ্ণুপুর শহর থেকে সমাপ্তি লাহা নামের ওই মহিলা আরও দুজনের সঙ্গে বাইকে চড়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। বামুনবাঁধের কাছে একটি মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলে ছিটকে পড়েন সমাপ্তি লাহা-সহ চার জন। আহত অবস্থায় তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা সমাপ্তিকে মৃত বলে ঘোষণা করেন। জখম  তিনজনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। এই রাজ্যে সড়ক দুর্ঘটনা এখন নতুন কোনও বিষয় নয়। বস্তুত প্রায় প্রত্য়েক দিনই এই ধরনের খবর শিরোনামে উঠে আসে। 

আকছার দুর্ঘটনা...
গত কাল, রবিবারই এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছিল জলপাইগুড়িতে। গাড়ি চালানো শিখতে গিয়ে বালককে পিষে দেওয়ার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। ঘটনা ঘিরে রবিবার সকালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে ধুন্ধুমার বাধে। ক্ষিপ্ত জনতা ঘাতক গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, ময়নাগুড়ির দেবীনগর পাড়ায় মাঠের মধ্যে গাড়ি চালানো শিখছিলেন এক যুবক। সেই সময় সাইকেলে চড়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিল ওই বালক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মাঠের বাইরে চলে এসে বালককে পিষে দেয়। এরপরই উত্তেজিত জনতা গাড়ি জ্বালিয়ে দেয়। ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ময়নাগুড়ি থানার পুলিশ।

আরও পড়ুন:মর্মান্তিক! বন্ধ ঘরে চেয়ার থেকে উদ্ধার ছেলের পচাগলা দেহ, পাশের ঘরে শুয়ে অসুস্থ মা

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget