এক্সপ্লোর

BSF rescued Peacock: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার দুটি সাদা ময়ূর, পলাতক চোরাকারবারিরা

চোরাকারবারিদের কাছে থেকে দুটি সাদা ময়ূরকে উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা।

সুজিত মন্ডল, নদিয়া : চোরাকারবারিদের কার্যকলাপ যেন দিন দিন বেড়েই চলেছে। এবার এমনই চোরাকারবারিদের একটি দল বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে নিয়ে আসছিল দুটি সাদা পূর্ণবয়স্ক ময়ূরকে (White Peacock)। তখনই সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে যায় তারা। চোরাকারবারিদের কাছে থেকে দুটি সাদা ময়ূরকে (Peacock) উদ্ধার করেন বিএসএফ (BSF) জওয়ানরা। যদিও পালিয়ে যায় ওই চোরাকারবারিরা। ঘটনাটি ঘটেছে (Nadia) নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাটিয়ারীর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে। 

বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধেয় নদিয়ার ভারত-বাংলাদেশে সীমান্তবর্তী গ্রাম কৃষ্ণগঞ্জ থানার মাটিয়ারীতে দুজন ব্যক্তি বাজারের ব্যাগে করে দুটি সাদা পূর্ণবয়স্ক ময়ূর বাংলাদেশ থেকে এ রাজ্যে নিয়ে যাচ্ছিল। সেই সময়ই চোরাকারবারিদের কাছ থেকে ময়ূর দুটিকে উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা। জানা যাচ্ছে, শুক্রবার সকালেই উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক সাদা ময়ূর দুটিকে নদিয়া - মুর্শিদাবাদ বনবিভাগের অন্তর্গত রানাঘাট ফরেস্ট অফিসের কর্তাদের হাতে তুলে দেওয়া হয়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দুটি ময়ূরই সুস্থ অবস্থায় রয়েছে। তবে, যেহেতু চোরাপথে তাদের নিয়ে আসা হয়েছে, তাই আগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

সীমান্তরক্ষীদের চোখ এড়িয়ে চোরাচালান লেগেই রয়েছে। কখনও হাতির দাঁত তো কখনও গন্ডারের খড়গ আবার কখনও বাঘের চামড়া। শত নিরাপত্তার পরও কোন না কোনও ফাঁক দিয়ে চোরাকারবার চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এর আগেও এমন ঘটনা বহুবার ঘটেছে। এছাড়াও মাত্র কয়েকমাস আগেই পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর থানা এলাকায় একটি বাড়িতে অন্যান্য পাখির মতো পোষা হচ্ছিল দেশের জাতীয় পাখিটিকে। পরে পুলিশের সহযোগিতায় বনদফতরের কর্মীরা এসে ময়ূরটিকে উদ্ধার করে নিয়ে যায়। যদিও বাড়ির লোকেরা দাবি করেন, ময়ূরটি কোনওভাবে তাদের গাড়ির সামনে এসে পড়ে। এরপরই সেটিকে বাড়িতে নিয়ে আসা হয়। তাঁরা আরও দাবি করেন, ময়ূরটিকে বাড়িতে তাঁরা আটকে রাখেননি। আর পাঁচটা সাধারণ পাখির মতো নিজের ইচ্ছে মতো উড়ে বেড়াতো সে। পাশাপাশি বাড়িতে ময়ূর পোষা যে বেআইনি, তা তাঁদের জানা ছিল না বলেও দাবি করেন তাঁরা।

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget