এক্সপ্লোর

Udayan On Anubrata Mondal: 'লক্ষ্মণরেখা লঙ্ঘন করা উচিত নয়,' অনুব্রত প্রসঙ্গে মন্তব্য উদয়নের

Birbhum News: এক ফোনে একাধিক হুমকি। পুলিশ অফিসারকে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে বোলপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

কলকাতা: কুকথা কাণ্ডে বিতর্কে অনুব্রত মণ্ডল। তাতে অস্বস্তিতে পড়েছে তৃণমূলও। সেই অডিও সামনে আসার পরই পদক্ষেপ নেয় দলও। আর এবার সতীর্থকে লক্ষ্মণরেখা মনে করালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

অনুব্রত প্রসঙ্গে কী মন্তব্য উদয়নের?

এক ফোনে একাধিক হুমকি। পুলিশ অফিসারকে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বাছা বাছা শব্দে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে বোলপুরের IC লিটন হালদারকে। বাদ দেওয়া হয়নি তাঁর মা-বউকেও। তাঁদের ক্ষেত্রেও এমন শব্দবন্ধ প্রয়োগ করা হয়েছে, যা সম্প্রচার বা প্রকাশের অযোগ্য। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এবার অনুব্রতর সতীর্থ উদয়ন গুহ তাঁকে লক্ষ্মণরেখা মনে করালেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, "আমি গালাগালি করে কোনও সময় কথা কাউকে বলি না। আমি কখনও অশ্লীল কথা বা কোনও খারাপ কথা বলি না। আমাদের সবার চারপাশে লক্ষ্মণরেখা আছে। আমাদের কারও উচিত না সেই লক্ষ্মণরেখা ডিঙিয়ে যাওয়া।''

এদিকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নতুন ধারায় মামলা রুজু করতে বলে পুলিশকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। কোন কোন ধারা আরও যুক্ত করতে হবে, ধরে ধরে উল্লেখ করে দেওয়া হল তাও। আগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশের দেওয়া ৪ টি ধারার সঙ্গে আরও ৩ টি ধারা যোগ করতে বলল কমিশন। যার মধ্যে রয়েছে একটি জামিন অযোগ্য ধারাও। এই মর্মে বীরভূমের পুলিশ সুপারকে দেওয়া হল চিঠি।

রিভাইসড অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়ার পাশাপাশি, এই চিঠিতে জাতীয় মহিলা কমিশন বলেছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মহিলার শালীনতা লঙ্ঘন করার উদ্দেশে শব্দপ্রয়োগের জন্য ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ ধারা, শান্তি নষ্ট করতে প্ররোচনা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করার জন্য ৩৫২ ধারা, এবং মহিলার শালীনতা লঙ্ঘনের উদ্দেশ্য নিয়ে অপরাধমূলক বলপ্রয়োগের জন্য ৭৪ ধারায় মামলা রুজু করা হোক। এখনও অবধি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪ টি ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ২২৪ ধারায় সরকারি আধিকারিককে হুমকি, ৩৫১ ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, BNS-এর ১৩২ ধারায় সরকারি কর্মচারীকে তাঁর কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ এবং ৭৫ নম্বর ধারায় কোনও মহিলাকে অশ্লীল ভাষায় আক্রমণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget