এক্সপ্লোর

Primary Recruitment: প্যানেল প্রকাশ হলেও অনিশ্চয়তা বহাল ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের

South 24 Parganas:প্যানেল প্রকাশ হলেও অনিশ্চয়তা কাটল না ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। ১ হাজার ৫০৬ জনের প্যানেল প্রকাশ করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।

ব্রতদীপ ভট্টাচার্য, দক্ষিণ ২৪ পরগনা: প্যানেল (panel) প্রকাশ হলেও অনিশ্চয়তা (uncertainty) কাটল না ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার (south 24 parganas) প্রাথমিকের (primary) চাকরিপ্রার্থীদের (job aspirants)। ১ হাজার ৫০৬ জনের প্যানেল প্রকাশ করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এদিকে শূন্যপদ ১২৮। নতুন পদ তৈরি না হওয়া পর্যন্ত কেউ নিয়োগপত্র পাবেন না, শোনা যাচ্ছে এমনই।

কোথায় অনিশ্চয়তা?
১৩ বছরের অনিশ্চয়তা হালে খানিকটা হলেও কাটছিল। আশার আলোও দেখতে শুরু করেছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ জানায়, তারা প্যানেল প্রকাশ করছে। কিন্তু প্রথমত, ১ হাজার ৮৩৬ জনের নামের তালিকা প্রকাশ করার কথা থাকলেও এদিন ১ হাজার ৫০৬ জনের নামের প্যানেল ঘোষণা করা হয়। তাদের যুক্তি, বেশ কয়েকটি সংরক্ষিত বিভাগে প্রার্থী পাওয়া যায়নি। তাই এই প্যানেলে ১ হাজার ৫০৬ জনের নাম রাখা হয়েছে। তবে এঁদের কেউই এখন নিয়োগপত্র পাবেন না। কেন? কারণ, এই মুহূর্তে শূন্যপদের সংখ্যা ১২৮। যতক্ষণ পর্যন্ত ১ হাজার ৫০৬টি শূন্যপদ তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্যানেলে নাম থাকা কাউকেই নিয়োগপত্র দেওয়া হবে না, জানিয়ে দেয় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। ফলে সব মিলিয়ে অনিশ্চয়তা বহাল চাকরিপ্রার্থীদের মধ্যে।

কী প্রতিক্রিয়া?
এদিন প্যানেল প্রকাশ হলেও সব জেনে চাকরিপ্রার্থীদের কেউ কেউ বলছেন, 'এত দিন পর্যন্ত যত বার বৈঠক হয়েছে, শুনেছি আমাদের জন্য ১ হাজার ৮৩৬টি পদ তৈরিই রয়েছে। নির্দেশিকা জারি হলেই আমাদের নিয়োগপত্র দেওয়া হবে। এই প্রথম সাংবাদিক সম্মেলন করে  ১২৮টি শূন্যপদের কথা বলা হল। এই কথাটি যদি ওঁরা আগে বলতেন তা হলে আমরা হলফনামার মাধ্যমে বিষয়টি কোর্টের কাছে পেশ করতে পারতাম।' সেক্ষেত্রে আদালতের তরফেই পদ তৈরির নির্দেশ দেওয়া হত, মনে করছেন চাকরিপ্রার্থীরা। সঙ্গে প্রশ্ন, তা হলে বাকি শূন্যপদ গেল কোথায়? তবে কি ২০১৪ বা ২০১৭-র নিয়োগ প্রক্রিয়ায় এই শূন্যপদগুলিকেও সামিল করে নেওয়া হয়েছে? এই মুহূর্তে কোনও কথা শুনতে নারাজ তাঁরা। বক্তব্য একটাই, অবিলম্বে তাঁদের জন্য পদ তৈরি করে নিয়োগের ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে অনিশ্চয়তা ও অসন্তোষের মেজাজ স্পষ্ট।

আরও পড়ুন:ডেঙ্গি প্রতিরোধে 'ব্যর্থতার' অভিযোগ, হাওড়া পুরসভা অভিযান বিজেপির

 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget