এক্সপ্লোর

Sandeshkhali ED Raid: ইডির উপর 'হামলা' নিয়ে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের, খবর পিটিআই সূত্রে

Union Home Ministry Seeks Report:তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি, রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, খবর পিটিআই সূত্রে। সন্দেশখালি থেকে বনগাঁ, তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত ইডি

রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা: তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি, রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry Seeks Report From West Bengal Government) , খবর পিটিআই সূত্রে। সন্দেশখালি (Sandeshkhali ED Attack) থেকে বনগাঁ, তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত ইডি। রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, খবর পিটিআই সূত্রে। 

যা জানা গেল...
সূত্রের খবর,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারের কাছ থেকে এই বিষয়ে বিশদ রিপোর্ট তলব করেছে। এতেই শেষ নয়। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানতে চেয়েছে, ওই ঘটনাপ্রবাহের পর থেকে ঠিক কী কী পদক্ষেপ করেছে রাজ্য়। গত শুক্রবার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ হয়। ইডি, সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পায়নি কেউই। খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছিল এবিপি আনন্দ, ভাঙা হয় ক্যামেরা, গাড়ি, মোবাইল ছিনতাইয়েরও অভিযোগ ওঠে। এবিপি আনন্দর চিত্র সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়, দুষ্কৃতীরা মারতে মারতে এলাকাছাড়া করে ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবে আক্রান্ত হন ৫ ইডি আধিকারিক। প্রাণে বাঁচতে এবিপি আনন্দর গাড়িতে আশ্রয় নেন ৪ ইডি আধিকারিক। এবিপি আনন্দর গাড়ি আটকে চালককে মারধর দুষ্কৃতীদের। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শাহজাহানের সাম্রাজ্যে ইডির হানা ঘিরে দুষ্কৃতী তাণ্ডবের সাক্ষী ছিল সন্দেশখালি। সকাল ৭.১০ - শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। ১ ঘণ্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করতেই চড়াও দুষ্কৃতীরা।

ফিরে দেখা...
সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়ে ইডি আধিকারিকদের উপর যে হামলা চলেছিল, তার প্রতিবাদে তীব্র আলোড়ন শুরু হয়েছে রাজ্য় রাজনীতিতে। শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীর অবশ্য যুক্তি ছিল, সে দিন যা ঘটেছে তা আসলে জনরোষের প্রকাশ। এদিন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যেমন বলেন, 'ED গেলেই জন বিস্ফোরণ হবে। ওদের জনভিত্তি নেই, তাই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে হত্যা করছে। এর মোকাবিলা করবে আমাদের ছাত্র-যুব-শ্রমিক সংগঠন।' তাঁর বক্তব্য , কেন্দ্রীয় এজেন্সি বিজেপির নির্দেশ মতো কাজ করছে। শোভনদেবের কথায়, 'CAG রিপোর্টই বলছে, বিজেপির আমলে বিপুল অর্থের দুর্নীতি হয়েছে, সেখানে শেখ শাহজাহান তো কিছুই নয়'। এই নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে এদিন। তার মধ্যেই পিটিআই সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সন্দেশখালি থেকে বনগাঁয় ইডি-র আক্রান্ত হওয়ার ঘটনায় রিপোর্ট তলব করেছে। 

আরও পড়ুন:'প্রত্যেক বছর ভাইফোঁটা দিতাম', স্মৃতি ঘাঁটতে গিয়ে আবেগঘন হৈমন্তী শুক্লা, শোকপ্রকাশ জোজো-অনুপমের

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget