এক্সপ্লোর

Santanu Thakur: CAA কার্যকরে বদলাল শান্তনু ঠাকুরের 'ডেডলাইন'

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর দাবি অনুযায়ী CAA কার্যকর হচ্ছে কবে থেকে ? আজ নতুন করে কী প্রতিক্রিয়া দিলেন তিনি ?

কলকাতা: সদ্য গত মাসের শেষে ২৯ জানুয়ারি CAA কার্যকর হওয়া নিয়ে বড়সড় বার্তা দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Santanu Thakur)। তিনি বলেন, 'এক সপ্তাহের মধ্যে সিএএ (CAA) কার্যকর হবে। পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে।' স্বাভাবিকভাবেই তাঁর এই দাবির পর জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। দেখতে গেলে হিসেব মতো হাতে ছিল আর ২ দিন। তবে তার আগেই সিএএ কার্যকরে বদলাল শান্তনু ঠাকুরের 'ডেডলাইন' !

'আগে বলেছিলাম, ৭ দিনের মধ্যে কার্যকর হবে, এখন বলছি..'

শান্তনু ঠাকুর এদিন বলেন,'দেশ সিএএ চায়, কার্যকর হবেই, কেউ আটকাতে পারবে না। আগে বলেছিলাম, ৭ দিনের মধ্যে কার্যকর হবে। এখন বলছি, ৭ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ হবে, কিছুদিনের মধ্যেই কার্যকর হবে।' উল্লেখ্য, ২০১৯ সালে পাশ হয়েছিল সিএএ বিল। যদিও এই সিএএ নিয়ে কম বিতর্কের ঝড় ওঠেনি। এমন কি মতুয়াদের জন্য CAA প্রসঙ্গ তুলেও একাধিকবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন শাসকদলের শীর্ষ নের্তৃত্ব।মূলত উনিশের লোকসভা নির্বাচন থেকে একুশের বিধানসভা নির্বাচন, বার বার বিজেপি এবং দলের কেন্দ্রীয় নেতাদের মুখে বাংলায় সিএএ চালুর প্রসঙ্গ উঠে এসেছে। মতুয়াদের মন জিততে প্রধানমন্ত্রী মোদি ছুটে গিয়েছিলেন মতুয়াদের শ্রদ্ধেয় বড়মার কাছে। বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশের ওড়াকান্দিতে গুরুচাঁদের মূর্তির সামনেও শ্রদ্ধা জানিয়েছিলেন মোদি।

ভোট ব্যাঙ্ক নিয়ে ফের ময়দানে বিজেপি-তৃণমূল

উল্লেখ্য, বাংলায় প্রায় ২ কোটি ৮৭ লক্ষ মানুষ নমঃশূদ্র সম্প্রদায়ের। যার সিংহভাগই মতুয়া। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের ১০২টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব আছে। এর মধ্যে ৩১টি সংরক্ষিত আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোটব্যাঙ্ক। আর তাই মতুয়া ভোট ব্যাঙ্ক নিয়ে ফের ময়দানে বিজেপি-তৃণমূল।এখন কথা হচ্ছে ভোটের আগে পাখির চোখ কোন দিকে, তা আর নতুন করে বোঝানোর অবকাশ রাখা হয়নি।

আরও পড়ুন, 'কলকাঠি নেড়েছেন পার্থই..', ফের জামিনের আর্জি খারিজ

'ভোটের জন্য সিএএ-র বিরোধিতা করছেন মমতা'

 সম্প্রতি এ শহরে এসে এই আভাষই দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা ভোটের আগে অমিত শাহ স্পষ্ট বলেছিলেন, 'এত অনুপ্রবেশ হলে কোনও রাজ্য হলে সেখানে উন্নয়ন হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভোটের জন্য সিএএ-র বিরোধিতা করছেন। আমি বলছি, সিএএ আইন হয়ে গেছে, প্রণয়নও হয়ে যাবে। ' 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা
BJP News: শাহজাহান বাহিনীর বেধড়ক মারে BJP কর্মীর মৃত্যুর অভিযোগ, তদন্তের জন্য ৫ বছর পর মাটি খুঁড়ে তোলা হল কঙ্কাল
শাহজাহান বাহিনীর বেধড়ক মারে BJP কর্মীর মৃত্যুর অভিযোগ, তদন্তের জন্য ৫ বছর পর মাটি খুঁড়ে তোলা হল কঙ্কাল
TMC News: 'নতুন করে সন্ত্রাস করার জন্য জমা হচ্ছে', তৃণমূল জমানায় খুন হওয়া TMC নেতার স্ত্রী সুবিচার পেতে দ্বারস্থ হতে চান মুখ্যমন্ত্রীর
'নতুন করে সন্ত্রাস করার জন্য জমা হচ্ছে', তৃণমূল জমানায় খুন হওয়া TMC নেতার স্ত্রী সুবিচার পেতে দ্বারস্থ হতে চান মুখ্যমন্ত্রীর
SIM Card Fraud: ISI-র চক্রান্ত ? ভারতীয় পরিচয়পত্র দিয়ে ২৫০-র বেশি সিম তুলে তথ্য পাচারের অভিযোগ
ISI-র চক্রান্ত ? ভারতীয় পরিচয়পত্র দিয়ে ২৫০-র বেশি সিম তুলে তথ্য পাচারের অভিযোগ

ভিডিও

Jagadish Chandra Barma Basunia | তৃণমূলত্যাগী NCPI সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ স্থানীয়দের
NIA in News | ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে সিম কার্ড তুলে ISI-র চক্রান্ত!
Tarak Singh in Salt Lake BJP Office | আচমকা BJP দফতরে কেন গেলেন তারক সিং?
Derek O'Brien Letters to Election Commission : জোড়াফুল কার? কমিশনকে চিঠি পাঠালেন কালীঘাটপন্থী ডেরেক
West Bengal Bye Election | প্রতীক নিয়ে সংঘাতের মধ্যেই Nandigram-এ প্রার্থী ঘোষণা 'কালীঘাট-তৃণমূল'-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget