এক্সপ্লোর

Student Agitation : অনলাইনে পরীক্ষার দাবিতে কলকাতা থেকে জেলায় ছড়াচ্ছে বিক্ষোভ

Student Agitation : অনলাইন পরীক্ষার দাবিতে অনড় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের পড়ুয়ারা। সংক্রমণের মতো ছড়িয়েছে পড়ুয়াদের বিক্ষোভ।

কলকাতা : অনলাইনে পরীক্ষার ( Online Examination ) দাবিতে কলকাতা থেকে জেলায়, সংক্রমণের মতো ছড়িয়েছে পড়ুয়াদের বিক্ষোভ। শনিবার সকাল থেকে অফলাইন পরীক্ষার (Off Line Exam) দাবিতে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে বিক্ষোভ শুরু করেন ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক পড়ুয়া।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University )পার্ক সার্কাস ক্যাম্পাসে বিক্ষোভ 
অন্যদিকে, অনলাইন পরীক্ষার দাবিতে অনড় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের পড়ুয়ারা। দুই বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়াদেরই দাবি, অফলাইন পরীক্ষার প্রস্তুতির জন্য ১৫ দিন সময় দিতে হবে। না হলে পরীক্ষা বয়কট !

আলিয়ার বিক্ষোভকারীদের অভিযোগ, যে সমস্ত শিক্ষকরা অফলাইন পরীক্ষা নিতে চাইছেন, তাঁরাই একসময় ছাত্রনেতা আনিস খানের বিরুদ্ধে চক্রান্ত করেছেন। আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ২৭ মে অফলাইন পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপর থেকেই শুরু হয়ে যায় পড়ুয়াদের বিক্ষোভ। 

আরও পড়ুন :

WBCS অফিসার হিসেবে শুরু, তারপর কীভাবে এগিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

 টিচাররাই জানেন কী ক্লাস নিয়েছেন : পড়ুয়া 
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশের দাবি, 'মাত্র দেড় মাস ক্লাস হয়েছে। তাহলে কীকরে অনলাইন হবে? টিচাররাই জানেন কী ক্লাস নিয়েছেন। তাহলে কীকরে পরীক্ষা হবে? '

 কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ 
অন্যদিকে, অনলাইন পরীক্ষার দাবিতে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখায় । শুক্রবার রাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এরপর আজ সকালে জনা পঁচিশেক পড়ুয়া অনশনে বসেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

প্রেক্ষাপট

স্নাতক, স্নাতকোত্তরে পরীক্ষা অফলাইন না অনলাইন হবে, তা সিদ্ধান্ত নেওয়ার ভার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের হাতে ছেড়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর।  কল্যাণী, বিদ্যাসাগর ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে অফলাইনের পথে হেঁটেছে যাদবপুর, রবীন্দ্রভারতী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যায়। এই প্রেক্ষাপটে, অনলাইনে পরীক্ষার দাবিতে কলকাতা থেকে জেলায় সংক্রমণের মতো ছড়িয়েছে পড়ুয়াদের বিক্ষোভ।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget