এক্সপ্লোর

SSC: ‘নিয়োগপত্র না পেলে, আন্দোলন প্রত্যাহার নয়’, চাকরিপ্রার্থীদের আন্দোলনের ৫৬৩ দিন

মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে চাকরিপ্রার্থীদের আন্দোলন ৫৬৩ দিনে পড়ল। নিয়োগ-জট কাটাতে শিক্ষামন্ত্রীর উদ্যোগে খুশি হলেও, আশ্বাসে বিশ্বাস নেই চাকরিপ্রার্থীদের।

কলকাতা: কবে মিলবে চাকরি? এবারও পুজোয় পথেই থাকতে হবে চাকরিপ্রার্থীদের? ধর্মতলায় এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলনের ৫৬৩ দিন। ‘নিয়োগপত্র না পেলে, আন্দোলন প্রত্যাহার নয়’, বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে অনড় চাকরিপ্রার্থীরা। মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে চাকরিপ্রার্থীদের আন্দোলন ৫৬৩ দিনে পড়ল। নিয়োগ-জট কাটাতে শিক্ষামন্ত্রীর উদ্যোগে খুশি হলেও, আশ্বাসে বিশ্বাস নেই চাকরিপ্রার্থীদের। হাতে নিয়োগপত্র না পেলে, আন্দোলন প্রত্যাহার নয়, সাফ জানিয়েছেন SSC ও SLST চাকরিপ্রার্থীরা। পরিবারের সঙ্গে পুজো কাটাতে না পারার আক্ষেপ থাকলেও, বঞ্চনার প্রতিকার না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। 

গতকাল সকালেই চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূল সরকার চাকরি দেবে না, দিলে আদালত দেবে। চাকরিপ্রার্থীদের লড়াইকে সম্মান জানালেও, অনুরোধ পুজোয় পরিবারকে সময় দিন।' আর এবার সাংবাদিক সম্মেলন করে চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ ব্রাত্য বসুর।

এদিন ব্রাত্য বসু বলেন, 'আদালতের নির্দেশে, এসএসসি ইস্যুতে নিয়মের ব্যতিক্রম আছে কিনা, এখনও খতিয়ে দেখা হচ্ছে। মহামান্য আদলতের নির্দেশে এই ধরণের সমস্ত ব্যতিক্রমী নিয়োগ বাতিল করে, তার ফলে যে শূন্য পদ সৃষ্টি হবে, ওয়েটিং প্যানেলের অর্থাৎ অপেক্ষমান মেধা তালিকার ক্রমানুসারে নিয়োগ করার জন্য কমিশন প্রস্তুত আছে।আমাদের সরকার মহামান্য আদালতের মতোই চাইছেন, সমস্ত জটিলতা অত্যন্ত দ্রুত কাটিয়ে, দ্রুত এবং সদর্থক নিষ্পত্তি তাড়াতাড়ি হোক।আন্দোলন চাকরি প্রার্থীদের কাছে অনুরোধ রাখছি, আপনারা দেখেছেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পদ সৃষ্টি করতে চেয়েছেন। এবং সেই পদ অনুযায়ী আদালতে তথ্য জানাচ্ছে এসএসসি। তাহলে সেই সদিচ্ছার উপর ভরসা রেখে আপনারা , আপনাদের আন্দোলন প্রত্য়াহার করে নিন। বাড়িতে তাঁদের আত্মীয় স্বজনের কাছে ফিরে যান, আসন্ন দুর্গা পুজোয় , পরিবার এবং আত্মীয় পরিজনদের সঙ্গে সময় কাটান।'

আগেও আন্দোলনকারীরা জানিয়েছিলেন, নিয়োগপত্র পেলে তবেই উঠবে আন্দোলন। এসএসসি (SSC) আন্দোলনকারীদের সমস্যা মেটাতে সম্প্রতি বৈঠক করেছে সরকার। গত সোমবারই বিকাশ ভবনে এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। আন্দোলনকারীদের তরফে ৮ জন প্রতিনিধি ওই বৈঠকে আসেন। বেশ কিছুক্ষণ বৈঠক চলে। তারপরে সেখান থেকে বেরিয়েই আশার কথা শুনিয়েছেন আন্দোলনকারীরা।

মিলেছে আশ্বাস:
আন্দোলনকারীদের তরফে শহীদুল্লাহ বলেন, বৈঠকে শিক্ষামন্ত্রী (Education Minister) আশ্বাস দিয়েছেন যে সবার চাকরি হবে। আন্দোলনকারীদের দাবি ছিল, মেধাতালিকায় থাকা সকলের চাকরি হতে হবে। সেইভাবেই আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি। শহীদুল্লাহ বলেন, 'মেধাতালিকায় নাম থাকা একজনও যেন বঞ্চিত না হয়, আলোচনা সদর্থক হয়েছে। ৬০০০-এর মধ্যে ২১৫৯টি সিট তৈরি করা আছে'।

আন্দোলন উঠবে? 
তাহলে কি গান্ধীমূর্তির পাদদেশে চলা আন্দোলন উঠে যাবে? সেই প্রসঙ্গে আন্দোলনকারীদের তরফে শহীদুল্লাহ বলেন, 'শান্তিপূর্ণ ধর্না-অবস্থান চলবে। সকলের নিয়োগপত্র পেলেই আন্দোলন বন্ধ হবে।' আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, প্যানেলে অসঙ্গতি আছে, সবাই নিয়োগের যোগ্য। আরও একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তাঁদের আশা সবারই চাকরি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget