এক্সপ্লোর

West Midnapore News: বাবা মুড়ি ভেজে সংসার চালান, নিয়োগের দাবিতে আন্দোলনে গিয়ে গ্রেফতার একমাত্র ছেলে

Job Seeker Arrested: গ্রামে শেষ কবে পুলিশ ঢুকে কাউকে গ্রেফতার করেছে মনে করতে পারছেন না এলাকাবাসী। সেই গ্রামেরই মেধাবী ছেলের এইভাবে গ্রেফতারি হওয়াতে হতবাক সকলে।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: বড়দিনের আনন্দের দিনেও বিষাদের ছায়া পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের পোরোলদা গ্রামের 'দে' পরিবারে। কারণ তাঁদের ছেলে চন্দন দে, নিয়োগের দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন কলকাতায়।

তবে গ্রামে শেষ কবে পুলিশ ঢুকে কাউকে গ্রেফতার করেছে মনে করতে পারছেন না এলাকাবাসীরা। সেই গ্রামেরই মেধাবী ছেলের এইভাবে গ্রেফতারি হওয়াতে হতবাক সকলে। বাবা মুড়ি ভেজে বিক্রি করে সংসার চালান। ৬৯ বছর বয়স হওয়া সত্বেও পাননি বার্ধক্য ভাতা। কোনওমতে টেনেটুনে সংসার চালান তিনি। 'চাকরি পাইনি' বলে বিয়ে করেননি বাড়ির একমাত্র ছেলে। বাড়িতে সঞ্চয় কিছু নেই। এই অবস্থায় ছেলেকে কীভাবে ছাড়াবেন বুঝতে পারছেন না তাঁরা। সকলের কাছে আবেদন করছেন যেনও ছেড়ে দেওয়া হয় তাঁদের ছেলেকে। 

অপরদিকে, বড়দিনে (Christmas) বড় ধাক্কা রাজ্যের, ৪ চাকরিপ্রার্থীরই জামিন। ফের জেল হেফাজতের সওয়াল পুলিশের, খারিজ আদালতের। ফের রাজ্যের আবেদন উড়িয়ে চাকরিপ্রার্থীদের জামিন মঞ্জুর। ধৃত ৪ চাকরিপ্রার্থীকে জামিনে মুক্ত করল আলিপুর আদালত (Alipore Court)। মূলত ২২ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে বন্দি চাকরিপ্রার্থীদের ফের জেল হেফাজতে চেয়েছিল পুলিশ। ধৃত ৪ চাকরিপ্রার্থীকে আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতে চেয়ে আবেদন করা হয় আদালতে। গত শুক্রবার বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন ৫৯ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী। ধৃতদের পুলিশ হেফাজতে নিতে চেয়ে আবেদন করা হয় রাজ্য সরকারের তরফে। গত শনিবার ৫৫ জন চাকরিপ্রার্থীর জামিন মঞ্জুর করে আদালত।

নিয়োগ চেয়ে চাকরিপ্রার্থীরা গ্রেফতার হওয়ার পর বিস্ফোরক মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছিলেন, 'গ্রেফতার করা হয়েছে, গুলি তো করা হয়নি।' প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি আন্দোলনের ঢেউ দেখতে পাওয়া গিয়েছিল(Upper Primary Job Protest near CM House)। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ করতে দেখা গিয়েছিল আপার প্রাইমারি আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের। এরপরেই আন্দোলনকারী চাকরীপ্রার্থীদের চ্যাংদোলা করে গাড়িতে তুলছিল পুলিশ।  

আরও পড়ুন, বছরশেষে ডিমের দামে আগুন, বড়দিনে কোথায় গিয়ে দাঁড়াল দর ?

সল্টলেকে নিয়োগের দাবি ধর্নায় বসেছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের মঞ্চে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, আইনজীবী কৌস্তভ বাগচি। নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণে বিজেপি বিধায়ক। পদক্ষেপ করুক কেন্দ্র, আক্রমণ হিরণ চট্টোপাধ্যায়ের। চাকরিপ্রার্থীদের যেখানে বসতে দেওয়া হয়েছে সেখানে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পরিবেশ অস্বাস্থ্যকর। অভিযোগ করেছিলেন চাকরিপ্রার্থীরা। ব্যবস্থা করতে বায়ো টয়লেটের। এই দাবি তুলে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিলেন কৌস্তভ বাগচী।

সেরা শিরোনাম

TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
West Bengal Monsoon : শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget