এক্সপ্লোর

Egg Price Hike: বছরশেষে ডিমের দামে আগুন, বড়দিনে কোথায় গিয়ে দাঁড়াল দর ?

Kolkata Egg Price Hike: ছরশেষে ডিমের দামে আগুন, কবে কমতে পারে দর ?

কলকাতা: বছরশেষে ডিমের দামে আগুন (Egg Price Hike)। খুচরো বাজারে ডিম বিক্রি হচ্ছে প্রতিটি ৮টাকা দরে। একদিকে উৎসবের মরশুম অন্যদিকে দক্ষিণ ভারতে প্রাকৃতিক দুর্যোগ, দুই-এ মিলেই ডিমের দাম ঊর্ধ্বমুখী বলে দাবি বিক্রেতাদের। কেকের মরশুম শেষ হলে দাম কিছুটা নামার আশা। 

বাংলায় ডিমের যোগানের বেশিরভাগটাই আসে এই দুই রাজ্য থেকে..

বাংলায় ডিমের যোগানের বেশিরভাগটাই আসে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা থেকে। ব্যবসায়ীদের দাবি, শীতের এই সময়ে কেকের প্রচুর চাহিদা থাকায় এমনিতেই ডিমের চাহিদা বাড়ে। তারওপর সম্প্রতি অন্ধ্রে ঘূর্ণিঝড়ের কারণেও ডিমের জোগানে ঘাটতি হয়েছে। আর তার জেরেই বাড়তে শুরু করেছে ডিমের দাম। কিন্তু তা থামবে কোথায় গিয়ে ? সেটাই প্রশ্ন সাধারণ মানুষের।           

মূল্যবৃদ্ধির কারণ যাই হোক না কেন, ভুক্তভোগী সাধারণ মানুষই

জিনিসপত্রের দাম আগুন হলেও, চলতি শীতের মরসুমে শাক-সবজির দাম তুলনামূলক ভাবে নিয়ন্ত্রণেই এখনও পর্যন্ত। সেই আবহেই দাম বাড়ল ডিমের। সাড়ে ছ'টাকা থেকে এ বার সাড়ে সাত টাকা দাম হল। এই মূল্যবৃদ্ধির কারণ যাই হোক না কেন, ভুক্তভোগী সাধারণ মানুষই। সস্তায় প্রোটিন-যুক্ত খাবার হিসেবেই বাঙালি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের কাছে ডিম আদর্শ খাবার। স্কুলসের মিড ডে মিলেও তাই জায়গা পেয়েছে ডিম। কিন্তু সেই ডিমই এখন মহার্ঘ্য। সাড়ে ছ'টাকা থেকে সাত টাকা হয়ে এখন সাড়ে সাত টাকায় বিকোচ্ছে। তবে এ শুধু পোলট্রির মুরগির ডিমের দাম। তবে হাঁস এবং ডবল কুসুমের ডিমের দাম অনেক বেশি। 

আরও পড়ুন, কালীঘাটে মুখ্যমন্ত্রীর পাড়ায় বিক্ষোভ দেখিয়ে জেল হেফাজতে ৪, আজ ধৃতদের আদালতে পেশ    

উৎসবের মরশুমে চড়চড়িয়ে দাম বেড়েছিল পেঁয়াজেরও 

চলতি বছরের নভেম্বরে, উৎসবের মরশুমে চড়চড়িয়ে বেড়েছিল পেঁয়াজের দাম। দেশজুড়েই বেড়েছিল পেঁয়াজের দাম। দিল্লির পর এবার কলকাতাতেও ঝাঁঝে চোখে জল এসেছিল ক্রেতার। ক্রমশ চড়ছিল দাম।সেইসময় কোথাও ৮০, কোথাও ৯০ টাকা কিলো দরে বিকোচ্ছিল পেঁয়াজ। মূল্যবৃদ্ধি রুখতে তারপরে অভিযানে নেমেছিল টাস্ক ফোর্স। নাগেরবাজার ও বাগুইআটির বিভিন্ন বাজারে সবজি ও আনাজের দাম খতিয়ে দেখা হয়েছিল। কোথাও বেশি দাম নেওয়ার অভিযোগ উঠলে ব্যবসায়ীদের সতর্ক করছিলেন টাস্ক ফোর্সের সদস্যরা। কোথা থেকে, কত দামে পেঁয়াজ কেনা হচ্ছে, খোলা বাজারে তা কত দামে বিক্রি হচ্ছে, সবই নোটবন্দি করেছিল টাস্ক ফোর্স। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget