এক্সপ্লোর

Mamata Banerjee: বিধানসভায় হট্টগোল, 'এটা বিজেপির পার্টি অফিস নয়, রাজ্য বিরোধী, বাংলা বিরোধী বিজেপি' তীব্র ক্ষোভ মমতার

West Bengal Budget 2024: বিধানসভায় বাজেট পেশ করার সময় বিজেপির তীব্র প্রতিবাদ। 'এটা পার্টি অফিস নয়, এটা বিধানসভা', বিজেপিকে আক্রমণে মুখ্যমন্ত্রী।

কলকাতা: আজ রাজ্য বাজেট (West Bengal Budget)। দুপুর ৩টে নাগাদ বিধানসভায় (Assembly) রাজ্য বাজেট পড়তে শুরু করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharyya)। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় তুমুল হট্টগোল শুরু হয়। বিধানসভার অধ্যক্ষের বারবার বারণ করা সত্ত্বেও শোরগোল কমেনি। সেখানেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলে ওঠেন, 'এটা বিজেপির পার্টি অফিস (BJP Party Office) নয়'।

বিধানসভায় বিজেপির তীব্র প্রতিবাদ, কটাক্ষ মমতার

বিধানসভায় বাজেট পেশ করার সময় বিজেপির তীব্র প্রতিবাদে তৈরি হয় হট্টগোল। 'এটা পার্টি অফিস নয়, এটা বিধানসভা', সঙ্গে সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। 'এরা বাংলার ভাল চায় না', বিজেপিকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী। সেই সময়, 'চোর সরকার নিপাত যাক', 'জয় শ্রীরাম' স্লোগান তুলে বিজেপির হইচই চলতে থাকে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'এরা রাজ্য বিরোধী, বাংলা বিরোধী বিজেপি।'

প্রসঙ্গত, বিধানসভা বাজেট পেশের আগে রাজ্য সঙ্গীত, পাল্টা জাতীয় সঙ্গীত বিজেপির। জাতীয় সঙ্গীতকে অপমান করার অভিযোগে বিজেপিকে আক্রমণে মুখ্যমন্ত্রী। 'কেন বাজেট পড়তে দেওয়া হচ্ছে না, তাহলে কী ভয় পাচ্ছেন? বাজেট পেশ করতে না দিলে সাংবাদিক বৈঠক করতে দেব না', হইচই বন্ধ না করায় বিজেপি বিধায়কদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 

আরও পড়ুন: West Bengal DA Increase: আরও ৪ শতাংশ বাড়ল DA, বাজেটে ঘোষণা মমতা সরকারের

অন্যদিকে, এদিনের বাজেটে, কেন্দ্রের ১০০ দিনের কাজের পাল্টা এবার রাজ্যের ৫০ দিনের কাজের ঘোষণা করা হয়। ১০০ দিনের প্রকল্পে রাজ্যের পাওনা দিচ্ছে না কেন্দ্র, দাবি অর্থমন্ত্রীর। 'বাংলায় বেকারত্বের হার দেশের চেয়ে ৩ শতাংশ কম'। সেই আবহে বছরে ৫০ দিনের কাজ, রাজ্য সরকারের নতুন প্রকল্প 'কর্মশ্রী'র ঘোষণা। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন প্রকল্প 'কর্মশ্রী'। এছাড়া বৃহস্পতিবার বাজেটে ফের DA বৃদ্ধির ঘোষণার পর, রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত DA-র হার বেড়ে ১৪ শতাংশ হল। কেন্দ্রের সঙ্গে ফারাক কমল আরও কিছুটা। কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও ৩২ শতাংশ। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে DA। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget